IPL ফাইনালের উদযাপনে চলছে ব্লু ফিল্ম, ভিডিওর অশ্লীল ‌আওয়াজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠেছিল সমস্ত বয়সের ক্রিকেটপ্রেমীরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) দাপটের সঙ্গে প্রথম থেকেই প্রতিপক্ষদের পিছনে ফেলে দেয়। এই বছর‌ও রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে ট্রফি জয় করে নতুন ইতিহাস তৈরি করেছে তারা। ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli) দুরন্ত ফর্মে ছিলেন।

এই তারকা ফাইনালে ম্যাচ জয়ী ইনিংস খেলে রীতিমতো জ্বলে ওঠেন। অন্যদিকে আরসিবির ঐতিহাসিক ট্রফি জয়ে বিশ্বের প্রতিটি কোণায় থাকা ভক্তরা উদযাপনে মেতে উঠেছিলেন। সেই উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবার বিপাকে পড়লেন অভিনেত্রী নুশরাত বারুচা (Nushrratt Baruccha)।

Read More: মেসির অর্জিত সম্মান মিশল ধুলোয়, কিংবদন্তির স্মৃতি রক্ষা করতে ব‌্যর্থ কলকাতা !!

আরসিবির ঐতিহাসিক জয়-

Ipl 2026
RCB vs GT | Image: Getty Images

বিরাট কোহলি গত বছর প্রথমবারের মতো আইপিএল ট্রফি ছুয়ে দেখার সুযোগ পেয়েছিলেন। এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছিল ক্রিকেট বিশ্ব। এই বছরের রজত পাটিদার ভক্তদের স্বপ্নকে আরও একবার বাস্তবে রূপান্তরিত করেন। লিগ পর্বে আরসিবি ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছিল। প্লে অফে তারা দাপটের সঙ্গে গুজরাট টাইটান্সকে ৯২ রানে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায়।

এরপর গত রবিবার ফাইনালে বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল শুভমান গিলদের (Shubman Gill) বিপক্ষে। এই ম্যাচে প্রথম ইনিংসে গুজরাট ব্যাটিং অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে যায়। সেই সময় ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) হাল ধরেছিল। তিনি অপরাজিত অর্ধশতরান করে কার্যত দলের সম্মান রক্ষা করেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। কিং কোহলির ব্যাট থেকে ৪২ বলে অপরাজিত ৭৫ রান আসে। ফলে আরসিবি ৫ উইকেটে জয় ছিনিয়ে আনে।

বিতর্কিত উদযাপন নুশরাতের-

IPL ফাইনালের উদযাপনে চলছে ব্লু ফিল্ম, ভিডিওর অশ্লীল ‌আওয়াজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !! 2
RCB | Images: Getty Images

আরসিবির জয়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানান হচ্ছে। বলিউডের একাধিক তারকা উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এর মধ্যেই নুশরাত বারুচার আইপিএলের উদযাপনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে আরসিবির জয়ের মুহূর্তের লাইভ টিভির স্ক্রিন রেকর্ডিং দেখা যাচ্ছে। এর সঙ্গেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে অশ্লীল ভিডিওর একাধিক শব্দ।

যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু করছেন ক্রিকেট ভক্তরা। তবে এই ভিডিও আদৌ নুশরাত বারুচা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। ‌তবে এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়েছে। “ভিডিও পোস্ট করার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত ছিল। ‌এইরকম ঘটনা কখনোই কাম্য নয়।” বলে জানাচ্ছেন নেটিজেনরা।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: IPL শেষ হতেই বিশ্ব ক্রিকেটে বিস্ফোরণ! প্রভাবশালী বোর্ডকে ব্যান করলো ICC

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *