প্রতি বছর আইপিএলে (IPL 2026) দুরন্ত পারফর্ম্যান্স করে জাতীয় নির্বাচকদের নজর কাড়তে চান ক্রিকেটাররা। এই বছর টুর্নামেন্টে অসংখ্য তরুণ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে জাতীয় দলের বাইরে থাকা একাধিক তারকা বিশেষ নজর কেড়েছেন। পরপর দুই বছর ট্রফি জয় করে ইতিহাস তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)।
দলের হয়ে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন রজত পাটিদার (Rajat Patidar)। ব্যাটিং অর্ডারে বিরাট কোহলি (Virat Kohli) দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাস দেন। এর সঙ্গেই ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। এর মধ্যেই এবার তার জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর সামনে এল।
Read Also: ওপেনিংয়ে রাহানে-ঋতুরাজ, ক্যাপ্টেন হার্দিক, প্রকাশ্যে IPL 2026’এর ফ্লপ একাদশ !!
RCB’এর হয়ে ফর্মে ছিলেন ক্রুনাল-

এই বছর আইপিএলের প্রথম থেকেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করে। এরপর গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ফাইনালে কার্যত উড়িয়ে দিয়ে ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করেছে বিরাট কোহলিরা (Virat Kohli)। এই ট্রফি জয়ের পিছনে ক্রুনাল পান্ডিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
লিগ পর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে বেঙ্গালুরু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়। সেই সময় মিডল অর্ডারে ব্যাট করতে নেমে হাল ধরেছিলেন ক্রুনাল। তিনি একদিক থেকে ধরে রেখে দ্রুত স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। পেশিতে টান ধরলেও অদম্য লড়াই চালান এই তারকা। ৪৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন। এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছিল ৪ টি চার এবং ৫ টি ছয়।
জাতীয় দলে নিচ্ছেন এন্ট্রি-

এই বছর আইপিএলে ক্রুনাল পান্ডিয়া ১৬ ম্যাচে ২২৬ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন ১৪ টি উইকেট। তার অভিজ্ঞতা দলকে আত্মবিশ্বাস দিয়েছিল। এরপরই জাতীয় নির্বাচকদের নজর কেড়েছেন এই অলরাউন্ডার। আবারও তিনি জাতীয় দলে কামব্যাক করতে চলেছেন বলে খবর সামনে এসেছে। শেষবার ক্রুনাল পান্ডিয়া ২০২১ সালে শ্রীলঙ্কার (India vs Srilanka Match) বিপক্ষে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন।।
অন্যদিকে এই বছর জুন মাসের শেষের দিকে ভারতীয় টি-টোয়েন্টি দল আয়ারল্যান্ড (India vs Ireland Match) সফর করবে। এই সফরে ভারতীয় দলে জায়গা পেতে পারেন ক্রুনাল। অন্যদিকে চলতি আইপিএলে একেবারে ছন্দে ছিলেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অলরাউন্ডার হিসাবে সেইভাবে ছাপ ফেলতে পারছেন না। ফলে দাদা জাতীয় দলে এন্টি নিলে হার্দিক দলের বাইরে ছিটকে যেতে পারেন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।