আইপিএল (IPL 2026) তরুণ ক্রিকেটারদের আত্মপ্রকাশের অন্যতম মঞ্চ। আগামী বছর এই টুর্নামেন্টে পা রেখেই জ্বলে উঠেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৪ বছর বয়সী তরুণের ব্যাটিং তান্ডব রীতিমতো সবাইকে চমকে দিয়েছিল। এই বছরও একইভাবে সবাইকে চমকে দিয়েছেন এই তারকা। সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়ে জাতীয় দলের নির্বাচকদের বার্তা দিয়েছেন। খুব কম বয়সে বৈভবের এতো ব্যাটিং সফলতা কীভাবে তা নিয়ে এবার গবেষণা শুরু করতে চলেছে ইন্দোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট।
Read More: মেসির অর্জিত সম্মান মিশল ধুলোয়, কিংবদন্তির স্মৃতি রক্ষা করতে ব্যর্থ কলকাতা !!
অনন্য নজির বৈভবের-

এই বছর আইপিএলে বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ব্যাটিং অর্ডারে অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। তিনি ওপেনার হিসেবে এই দলের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বার্তা দেন। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ২৯ বলে ৯৭ রান করেন। ৫ টি চার এবং ১২ টি ছক্কা আসে তার ব্যাট থেকে। এরপর গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষেও কোয়ালিফায়ার ২’তে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন এই তারকা।
রাজস্থানের ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান বৈভব। তার ব্যাট থেকে ৪৭ বলে ৯৬ রান আসে। ৮ টি চার এবং ৭ টি ছক্কা হাঁকান এই তারকা। এর সঙ্গেই এই বছর আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেন। ১৬ ম্যাচে হাঁকান ৭৭৬ রান। ব্যাট থেকে আসে ৫ টি অর্ধশতরান ও ১ টি শতরান।
বৈভবকে নিয়ে গবেষণা-

এত কম বয়সে কীভাবে বৈভব সূর্যবংশী অভিজ্ঞ তারকাদের পিছনে ফেলে দিচ্ছেন তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য এই বছর এই তরুণ একাই ৭২ টি ছক্কা হাঁকিয়েছেন। ফলে তার এই অবিশ্বাস্য প্রতিভা নিয়ে এবার গবেষণা করতে চলেছে ইন্দোরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট। এই ইনস্টিটিউটের ডিরেক্টর হিমাংশু রাই সংবাদমাধ্যমকে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। কোন কোন ফ্যাক্টর’এর জন্য মাঠে বৈভব এই বিধ্বংসী ব্যাটিং করেন তা নিয়ে গবেষণা করা হবে।
এতো কম বয়সে কীভাবে এতো মানসিক শক্তি নিয়ে তিনি খেলছেন তাও গবেষণার বিষয়ের মধ্যে থাকবে। এটাই দেশের মধ্যে প্রথম ‘বৈভব মডেল’-এর মাল্টি ডিসিপ্লিনারি গবেষণা হতে চলেছে। এই গবেষণায় থাকবে মনোবিজ্ঞানী, ক্রীড়া বিশ্লেষক ও ক্রীড়া বিজ্ঞানীরা। অনেক সময় তরুণ ক্রিকেটাররা খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা পাওয়ার পর হারিয়ে যান। বৈভবকে কেন্দ্র করে এই বিষয়টি নিয়েও গবেষণা করা হবে বলে জানা যাচ্ছে।