'এক্সপায়ার মাল হয়ে গেছে..', গুজরাটের বিপক্ষেও ব্যাটিং বিপর্যয় অব্যাহত সূর্যকুমারের, কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায় !! 1

আজ মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) জয়ের মধ্যে ফেরার প্রত্যাশা নিয়ে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শুভমান গিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। এইরকম পরিস্থিতিতে আজ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দলের হয়ে হাল ধরবেন বলে বিশেষজ্ঞরা আশা করেছিলেন ভক্তরা। কিন্তু এই তারকা ব্যাটসম্যান আজ‌ও সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।

Read More: “যেখানে-সেখানে ব্যাট করতে পাঠায়..”, দলকে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রিঙ্কু সিং !!

আবা‌‌র‌ও ব্যর্থ সূর্যকুমার-

'এক্সপায়ার মাল হয়ে গেছে..', গুজরাটের বিপক্ষেও ব্যাটিং বিপর্যয় অব্যাহত সূর্যকুমারের, কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায় !! 2
GT vs MI | Image: Getty Images

আজ মুম্বাইয়ের হয়ে ওপেনিং করতে আসেন কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং দানিশ মালেওয়ার। অভিষেক ম্যাচে দানিশ সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ৪ বলে ২ রান করে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ডি কক‌’ও আজ বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। ১১ বলে ১৩ রান করে এই অভিজ্ঞ তারকা ফিরে গেলে দল চাপের মুখে পড়ে গিয়েছিল। ফলে ভক্তরা আশা করেছিলেন যে সূর্যকুমার আজ বড়ো ইনিংস খেলে কামব্যাক করবেন।

নমন ধীরের (Naman Dhir) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ষষ্ঠ ওভারে কাগিসো রাবাডার (Kagiso Rabada) করা বলে পরপর ১ টি ছক্কা এবং ১ টি চার হাঁকিয়ে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন সূর্যকুমার। কিন্তু এই ওভারের পঞ্চম বলে সম্পূর্ণ পরাস্ত হন এই তারকা। রাবাডা সরাসরি তার উইকেট উড়িয়ে দেন। ১০ বলে মাত্র ১৫ রান করে মাঠ ছাড়েন সূর্যকুমার। চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।

৬ ম্যাচে এখনও পর্যন্ত মাত্র ১২১ রান সংগ্রহ করেছেন। ফলে সোশ্যাল মিডিয়া স্বাভাবিকভাবেই ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন স্কাই। “পুরো শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র উনি গৌতম গম্ভীরের হাতের পুতুল। এখনই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। “, বলে উল্লেখ করেন অনেকে। অন্যদিকে “মুম্বাই ইন্ডিয়ান্স আরও সূর্যকুমারকে সুযোগ দেবে। কিন্তু অবশ্যই একে ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে ছাঁটাই করা উচিত।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে..”, রিঙ্কু-অনুকূলের মরিয়া চেষ্টায় জয় পেল KKR, রাজস্থানের হারে উচ্ছ্বসিত ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *