"কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে..", রিঙ্কু-অনুকূলের মরিয়া চেষ্টায় জয় পেল KKR, রাজস্থানের হারে উচ্ছ্বসিত ভক্তরা !! 1

রবিবার আইপিএলের (IPL 2026) প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে শক্তিশালী প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে রিয়ান পরাগ (Riyan Parag) প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), কার্তিক ত্যাগীর (Kartik Tayagi) দুরন্ত বোলিং’এ চাপের মুখে পড়ে যায় রাজস্থান‌। ফলে মাত্র ১৫৫ রান সংগ্রহ করে তারা। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে চাপের মুখে পড়ে যায় কলকাতা। বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে প্রসংশনীয় লড়াই চালান রিঙ্কু সিং (Rinku Singh)। তার দুরন্ত ব্যাটিং’এ জয় পেল কলকাতা‌।

Read More: কলকাতার চরম দশা দেখে মত পাল্টালেন কোচ , অবসর কাটিয়ে মাঠে তুলবেন ঝড় !!

দুরন্ত জয় কলকাতার-

"কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে..", রিঙ্কু-অনুকূলের মরিয়া চেষ্টায় জয় পেল KKR, রাজস্থানের হারে উচ্ছ্বসিত ভক্তরা !! 2
KKR vs RR | Image: Getty Images

আজ রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিং করতে নেমে দুরন্ত শুরু করেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যশস্বীর‌ ব্যাট থেকে আজ ২৯ বলে ৩৯ রান আসে। ৪ টি চার এবং ২ টি ছয় মারেন তিনি। অন্যদিকে বৈভবের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪৬ রান। ৬ টি চার এবং ২ টি ছক্কা হাঁকান এই তারকা। এরপর আর কেউ সেইভাবে দলকে ভরসা দিতে পারেননি। শেষে রিয়ান পরাগের (Riyan Parag) ১২ রানে এবং শিমরন হেটমায়ারের (Shimron Hetmyer) ১৫ রানে ভর করে সন্মানজনক লক্ষমাত্রায় পৌঁছায় দল।

রাজস্থান প্রথম ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। নাইটদের হয়ে ৩ টি করে উইকেট সংগ্রহ করেন কার্তিক ত্যাগী এবং বরুণ চক্রবর্তী। ২ টি উইকেট সংগ্রহ করেন সুনীল নারিন (Sunil Narine)। অন্যদিকে এই রান তাড়া করতে চাপের মুখে পড়ে যায় আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। জোফ্রা আর্চার‌ (Jofra Archer), রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) দুরন্ত বোলিং’এ টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। আজ নাইট অধিনায়ক খাতাই খুলতে পারেননি।

টিম সেইফার্ট‌ও (Tim Seifert) শূন্য রানে ফিরে যান। এরপর ক্যামেরন গ্ৰিন (Cameron Green) ১৩ বলে ২৭ রান করে এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell) ২০ বলে ২৩ রান করে আউট হয়ে গেলে ম্যাচ কার্যত হাতের বাইরে চলে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন রিঙ্কু সিং। তিনি অনুকূল রায়ের (Anukul Roy) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে চলতি টুর্নামেন্টের প্রথম জয় এনে দেন।

৩৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ২ টি ছয়। অন্যদিকে ১৬ বলে অপরাজিত ২৯ রান করেন অনুকূল। তিনি মারেন ২ টি ছয় এবং ১ টি চার। এর ফলে কলকাতা নাইট রাইডার্স ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। এর সঙ্গেই রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে পরাজিত করেছে তারা। এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য।

“অবশেষে জয় পেল কলকাতা। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা ফর্মে ফিরেছেন। দল এবং ভক্তদের জন্য শান্তির জন্য অবশ্যই ভালো খবর।” বলে উল্লেখ করছেন অনেকেই। “আজিঙ্কা রাহানে আবারও ব্যর্থ। অবশ্যই ওকে বাদ দেওয়া উচিত। শুধু একটা ম্যাচে নয় কলকাতাকে এখন ধারাবাহিকভাবে জয় পেতে হবে।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: টানা হারের মাঝে স্বস্তি! KKR’এ যোগ দিলেন পাথিরানা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *