আইপিএলের (IPL 2026) অন্যতম জনপ্রিয় দল হিসেবে প্রতি বছর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আলোচনায় থাকে। এই বছর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে মাঠে নেমেছে নাইট বাহিনী। তবে ধারাবাহিকভাবে পরাজয় এই দলকে চিন্তার মধ্যে রেখেছে। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগের একাধিক সমস্যা ইতোমধ্যেই রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। একাদশে পরিবর্তন না ঘটালে প্লে ওফে পৌঁছান কলকাতার অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই আন্দ্রে রাসেল (Andre Russell) অবসর ভেঙে ফিরতে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: গিলের বিধ্বংসী ব্যাটিং’এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !!
ধারাবাহিকভাবে ব্যর্থ KKR-

গত বছর আজিঙ্কা রাহানের নেতৃত্বে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফে পৌঁছানোর লড়াইয়ে অনেকটা পিছিয়ে থেকেই শেষ করে তারা। তবে এই বছর ছবিটা বদলাবে বলে আশা করেছিলেন ভক্তরা। কিন্তু চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হয় নাইটরা। তারপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ৬৫ রানে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছিল।
পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এই ম্যাচে থেকে শুধু এক পয়েন্ট পেয়েছে রাহানেরা। তারপর পরপর ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়ে কার্যত খেই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কলকাতা। শেষ ম্যাচে ব্যাটিং অর্ডার একেবারেই বিপর্যয়ের মুখে পড়েছিল। তবে কেকেআর ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) ব্যাটিং’য়ে কামব্যাক করার চেষ্টা করে। কিন্তু দ্বিতীয় ইনিংসে বোলিং বিভাগ প্রভাব ফেলতে ব্যর্থ হয়। ফলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাট।
ফিরছেন আন্দ্রে রাসেল-

এই বছর আইপিএল শুরু হওয়ার আগে আন্দ্রে রাসেল (Andre Russell) এই টুর্নামেন্ট থেকে আচমকা অবসর ঘোষণা করেছিলেন। ২০১৪ সাল থেকে টানা কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ক্যারিবিয়ান তারকা। দু’বার দলকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই তার প্রভাব প্রতিপক্ষকে চাপের মুখে রাখত। আইপিএলে রাসেল ১৪০ ম্যাচে সংগ্রহ করেছেন ২৬৫১ রান।
ব্যাটিং স্ট্রাইক রেট ১৭৪.২। অন্যদিকে ১৪০ ম্যাচে ১২৩ টি উইকেট সংগ্রহ করেছেন। এই কারণে রাসেলের শূন্যস্থান পূরণ করা ক্যামেরন গ্ৰিন (Cameron Green), রোভম্যান পাওয়েলদের (Rovman Powell) পক্ষে সম্ভব নয় বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এই কারণে সূত্র অনুযায়ী আবারও অবসর ভেঙে কলকাতার হয়ে মাঠে নামতে চলেছেন রাসেল। তিনি ফিরলে দল অনেকটাই আত্মবিশ্বাস পাবে বলে আশা করছেন ভক্তরা।
এই বিষয়ে ইতিমধ্যেই মহম্মদ কাইফ (Mohammed Kaif) ইঙ্গিত দিয়ে রেখেছেন। সম্প্রতি তিনি এক আলোচনায় বলেন, “সম্ভবত এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় ভুল রাসেলকে কোচ বানানো এবং তাকে অলরাউন্ডার হিসাবে ব্যবহার না করা। তিনি কি এখনও ২৫ কোটির ক্যামেরন গ্ৰিনের থেকে ভালো ভালো অলরাউন্ডার নন?”