গিলের বিধ্বংসী ব্যাটিং'এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !! 1

এই বছর আইপিএলেও (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দুর্দশা কাটেনি। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর আজ গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নামেছিল তারা। ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে হাল ধরেন ক্যামেরন গ্ৰিন (Cameron Green)। তার দুরন্ত ইনিংসে লড়াইয়ে ফেরে নাইট বাহিনী। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে জ্বলে ওঠেন শুভমান গিল (Shubman Gill)। তার দুরন্ত ইনিংসে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল গুজরাট।

ঢাল হয়ে ওঠেন ক্যামেরন গ্ৰিন-

গিলের বিধ্বংসী ব্যাটিং'এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !! 2
GT vs KKR | Image: Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন নতুন জুটি টিম সেইফার্ট (Tim Seifert) এবং আজিঙ্কা রাহানে। কিন্তু তারা দুজনে ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। খাতাই খুলতে পারেননি অধিনায়ক। ১৪ বলে ১৯ রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান সেইফার্ট। তিনি ২ টি চার এবং ১ ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর অঙ্গকৃষ রঘুবংশীও (Angkrish Raghuvanshi) দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সাহায্য করতে পারেননি।

৪ বলে ৮ রান করেন এই তারকা। এর সঙ্গেই রোভম্যান পাওয়েল (Rovman Powell) ২০ বলে ২৭ রান করে আউট হয়ে গেলে দল বিপর্যয়ের মুখে পড়ে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যামেরন গ্ৰিন দলের হাল ধরেছিলেন। তিনি একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ গুরুত্বপূর্ণ সময় রিঙ্কু সিং (Rinku Singh) ২ বলে ১ রান করে এবং রমনদীপ সিং (Ramandeep Singh) ৮ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন।

তবে গ্ৰিনের ব্যাটে থেকে আসে ৫৫ বলে প্রসংশনীয় ৭৯ রান। তিনি হাঁকান ৭ টি চার এবং ৪ টি ছয়। এর ফলে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮০ রানে পৌঁছায় নাইট বাহিনী। উল্লেখ্য গুজরাটের হয়ে কাগিসো রাবাডা (Kagiso Rabada) ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অশোক শর্মা (Ashok Sharma) দুটি করে উইকেট সংগ্রহ করেন।

Read More: মাঠের মাঝেই হার্দিক-বুমরাহর তুমুল বচসা! হতবাক রোহিত শর্মা

দুরন্ত জয় গুজরাটের-

গিলের বিধ্বংসী ব্যাটিং'এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !! 3
GT vs KKR | Image: Getty Images

আজ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে গুজরাটের হয়ে ওপেনিং করতে আসেন সাই সুদর্শন (Sai Sudarshan) এবং শুভমান গিল। সুদর্শন ১৬ বলে ২২ রান করে আউট হয়ে গেলে অধিনায়ক জস বাটলারের (Jos Buttler) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ১৫ বলে ২৫ রান হাঁকান বাটলার। ২ টি চার এবং ২ টি ছয় আসে তার ব্যাট থেকে। অন্যদিকে গিল আজ ব্যাট হাতে সবচেয়ে ছন্দে ছিলেন।

প্রতিপক্ষ বোলারদের ওপর একাই চাপ সৃষ্টি করেন এই তারকা। দলকে জয়ের দরজায় পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন গিল। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৮৬ রান। হাঁকান ৮ টি চার এবং ৪ টি ছক্কা‌। ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) ব‌্যাট থেকে আসে ১৬ রান। এছাড়াও গ্লেন ফিলিপস (Glenn PhilIips) ১৬ বলে ১৯ রান করেন এবং রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) ৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

ফলে গুজরাট ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানে পৌঁছায়। এরপর সঙ্গেই কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে এগিয়ে গেল তারা। আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন (Sunil Narine) ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৩ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেছেন ২ টি উইকেট। শেষ ওভারে রমনদীপ সিং‌ (Ramandeep Singh) বল হাতে চেষ্টা করলেও তা কাজে আসেনি।

Read Also: KKR ছাড়লেই সুপারস্টার! শাকিব থেকে সূর্য—ভুলের মাশুল দিচ্ছে নাইট শিবির

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *