KKR: আইপিএল মানেই নতুন প্রতিভার মঞ্চ। প্রতি বছরই কিছু নাম উঠে আসে, যারা পরবর্তীতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে ওঠে। এই তালিকায় মুম্বাই ইন্ডিয়ান্স সবার উপরেই থাকবে। কারণ এই ফ্রাঞ্চাইজিতে খেলার পর একাধিক খেলোয়াড় জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন ও দেশকে ম্যাচ জিতিয়েছেন। তবে, কলকাতা নাইট রাইডার্স মুম্বইয়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। মুম্বইয়ের মতন একাধিক তরুণ তারকাকে কিনেছে কেকেআর, তবে কেকেআর ছাড়ার পরেই যেন তাদের ক্যারিয়ারে উন্নতি এসেছে কিংবা তারা ভালো পারফরম্যান্স দেখিয়ে লাইম লাইটে উঠে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল শাকিব হুসেনের নাম।
KKR ছেড়েই রাতারাতি সুপারস্টার শাকিব

গত কয়েক মৌসুম ধরে কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন শাকিব। তবে, খেলার সুযোগ পাননি তিনি। এই মৌসুমে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলে খেলার সুযোগ পেয়েছেন এবং তিনি দলকে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজস্থানের জয়ের দৌড় থামিয়েছে এই হায়দ্রাবাদ। শাকিব তার আইপিএল অভিষেক ম্যাচেই ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। কেকেআর ছাড়ার পর তিনি অবশ্য প্রথম নন যিনি সাফল্য পেয়েছেন। সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, শুভমান গিল, সঞ্জু স্যামসন প্রমুখ খেলোয়াড়রা কেকেআর ছেড়ে নিজেদের সফলতার গল্প লিখেছেন।
Read More: বিতর্কিত DJ বাজিয়ে অপমান, RCB’এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল চেন্নাই !!
সূর্যকুমার যাদব এক সময়ে কলকাতা নাইট রাইডার্স দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন, তবে সূর্যকুমারকে ছেড়ে দিয়েছিল কলকাতা। তারপর সূর্য কুমারের ভাগ্য বদলে যায় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পরে। আর সেই সূর্য কুমারের হাতেই উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজেতা হয়েছে আর সেই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। পাশাপশি, কুলদীপ যাদবের কথা বলতে গেলে তিনিও নাইট রাইডার্স দলের একজন সদস্য ছিলেন। তবে বেশ কয়েকটি ম্যাচে খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়তে হয়েছিল তাকে। তবে সেই কুলদীপ এখন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা স্পিনার। শুভমান গিল হয়ে উঠেছেন ভারতের ওডিআই ও টেস্ট দলের অধিনায়ক। তাছাড়া সঞ্জু স্যামসন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সিরিজের সেরা হয়েছেন।
খেলোয়াড়দের প্রাপ্য সুযোগ দেয়নি KKR

নাইট রাইডার্স ছেড়ে শুধুমাত্র যে দেশীয় খেলোয়াড়দের উন্নতি হয়েছে এমনটা নয়। অনেক বিদেশি খেলোয়াড়ও কলকাতা দল ছাড়ার পরে সফল হয়েছেন। গত মৌসুমে, কেকেআর দলের হয়ে বেঞ্চ গরম করতেন কুইন্টন ডি কক (Quinton De Kock)। তবে কেকেআর তাকে নিলামের আগে ছেড়ে দেওয়ার পর থেকেই জ্বলে উঠেছেন তিনি। এমনকি আইপিএলে মুম্বাই দলে বিক্রি হওয়া ডি কক কামব্যাক ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ছেড়েছিল কেকেআর। আজ সেই কামিন্স ওডিআই বিশ্বকাপ এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক।