"ভুলটা ধরতে পারছি না..." মৌসুমে টানা চতুর্থ হার মুম্বইয়ের, ব্যর্থ হার্দিক করলেন এই মন্তব্য !! 1

১৩ বছর পর আইপিএলে প্রথম ম্যাচ জেতার পর মুম্বাই ইন্ডিয়ান্স (MI) পরপর চারটি ম্যাচে পরাজিত হয়েছে একেবারে একতরফা ভাবে। মুম্বইয়ের ওয়ানখেরে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। টানা পাঁচ ম্যাচ জিতে ক্যাপ্টেন শ্রেয়সের পাঞ্জাব এখন টেবিল টপার। অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স – যেখানে সুপারস্টারে ভর্তি দল এখন নবম স্থানে রয়েছে। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেটে ১৯৫ রান বানিয়েছিল। মুম্বই পল্টনের হয়ে ৬০ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস এসেছে কুইন্টন ডি ককের ব্যাট থেকে। তাছাড়া, ৩১ বলে ৫০ রান বানান নমন ধীর। জবাবে ব্যাটিং করতে এসে পাঞ্জাব ১৬.৩ ওভারেই জয় সুনিশ্চিত করে নেয়। ৩৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন প্রভশিমরণ সিং এবং ৩৫ বলে ৬৬ রান বানান শ্রেয়স আইয়ার।

মুম্বাইয়ের বোলারদের পুরোপুরিভাবে ধরাশায়ী করে দেন পাঞ্জাব দলের দুই ব্যাটসম্যান। মুম্বাইকে হারিয়ে মৌসুমে টানা ৫ ম্যাচে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস। আজকের জয়ের ফলে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। ম্যাচ শেষে মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) একেবারে বিষণ্ণ দেখিয়েছে। ব্যাট হাতে আজকে ব্যর্থ হন হার্দিক, এরপর বল হাতেও ওভার পিছু ১৩ করে রান দিয়েছেন তিনি। মুম্বইয়ের আজকের পরাজয়ের পর বড় মন্তব্য করে বসলেন হার্দিক।

পাঞ্জাবের কাছে হেরে বিষণ্ণ ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া

হার্দিক
Hardik Pandya | Image: Twitter

ম্যাচ শেষে সাক্ষাৎকারের হার্দিক পান্ডিয়া বলেন, “সত্যি বলতে, এই মুহূর্তে আমার তেমন কিছু বলার নেই। আমার মনে হয়, আমাদের আবার নতুন করে ভাবতে হবে এবং দেখতে হবে আমাদের কোথায় ঘাটতি হচ্ছে। এটা কি ব্যক্তিগত ভুল? নাকি দলগত ভুল ? নাকি পরিকল্পনায় কোথাও ভুল হচ্ছে ? আমরা বিষয়টা খুঁজে বের করব এবং দেখব এরপর কী করা যায়। আমার মনে হয়, তাদেরও (পাঞ্জাব কিংস) কৃতিত্ব দেওয়া উচিত। শুরু থেকে বল রিভার্স সুইং করতে শুরু করেছিল। দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় পরিস্থিতি (পাঞ্জাবের ব্যাটসম্যানদের জন্য) কিছুটা ভালো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও, তারা আমাদের হারিয়ে দিয়েছে। তারা ভালো বোলিং করেছে, ভালো ব্যাটিং করেছে, নিশ্চিতভাবেই ভালো ফিল্ডিং করেছে এবং এটাই আমাদের আবার ভাবাচ্ছে।

পরবর্তী ম্যাচে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন হার্দিক। এবিষয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, “আমার মনে হয় আমাদের দেখতে হবে, আমাদের কি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে, নাকি আমরা খেলা চালিয়ে যাব এবং আশা করব যে আমরা পরিস্থিতি পাল্টে দিতে পারব। এসব কঠিন প্রশ্নের উত্তর আমাদেরই দিতে হবে এবং সবকিছুর দায়ভার আমাদেরই নিতে হবে।

Read Also: “ছাপরি ক্যাপ্টেন হলে যা হয়..”, প্রভসিমরান-শ্রেয়সের দুরন্ত লড়াইয়ে জয় পাঞ্জাবের, কটাক্ষের মুখে মুম্বাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *