"ছাপরি ক্যাপ্টেন হলে যা হয়..", প্রভসিমরান-শ্রেয়সের দুরন্ত লড়াইয়ে জয় পাঞ্জাবের, কটাক্ষের মুখে মুম্বাই !! 1

আজ আইপিএলে (IPL 2026) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ঘরের মাঠে পাঞ্জাব কিংস (Punjab Kings)’এর বিপক্ষে মাঠে নামে। ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। পাঞ্জাব একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গেলেও কুইন্টন ডি কক (Quinton de Kock) ব্যাট হাতে নিজের জাত চেনান।

নমন ধীরের (Naman Dhir) সঙ্গে জুটি বেঁধে তিনি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে গিয়েছিলেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান প্রভসিমরান সিং (Prabhshimran Singh)। ওয়াংখেড়ের মাটিতে শ্রেয়স আইয়ার‌ও (Shreyas Iyer) চাপ সৃষ্টি করেন। ফলে পাঞ্জাব আজ‌ও দুরন্ত ছিনিয়ে নিল।

Read Also: IPL 2026 চলাকালীন হঠাৎ অবসর! আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন এই তারকা ক্রিকেটার

চাপ সৃষ্টি করে মুম্বাই ইন্ডিয়ান্স-

"ছাপরি ক্যাপ্টেন হলে যা হয়..", প্রভসিমরান-শ্রেয়সের দুরন্ত লড়াইয়ে জয় পাঞ্জাবের, কটাক্ষের মুখে মুম্বাই !! 2
MI vs PBKS | Image: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং করতে এসেছিলেন কুইন্টন ডি কক এবং র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton)। প্রথমেই টপ অর্ডারে ফাটল ধরাতে সক্ষম হয়েছিল পাঞ্জাব। র‌্যায়ান ৮ বলে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আজকে খাতাই খুলতে পারেননি। ডি কক এই গুরুত্বপূর্ণ সময় নমন ধীরের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৬৮ বলে ১২২ রানের পার্টনারশিপ গড়েন তারা।

নমন ধীর ৩১ বলে প্রসংশনীয় ৫০ রান করেন। ৩ টি ছক্কা এবং ৩ টি চার হাঁকান এই তারকা। এর সঙ্গেই শতরান হাঁকিয়ে জ্বলে ওঠেন কুইন্টন ডি কক। তিনি ৬০ বলে ১১২ রানে অপরাজিত থাকেন‌। তার ব্যাট থেকে আসে ৮ টি চার এবং ৭ টি ছয়। ফলে মুম্বাই প্রথম ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলে নেয়। উল্লেখ্য পাঞ্জাবের হয়ে আজ বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট।

দুরন্ত জয় পাঞ্জাবের-

"ছাপরি ক্যাপ্টেন হলে যা হয়..", প্রভসিমরান-শ্রেয়সের দুরন্ত লড়াইয়ে জয় পাঞ্জাবের, কটাক্ষের মুখে মুম্বাই !! 3
MI vs PBKS | Image: Getty Images

ম্যাচে পাঞ্জাব কিংসের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে নেমে জ্বলে ওঠেন প্রভসিমরান সিং। প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ৯ বলে ১৫ রানে আউট হয়ে গেলে তিনি একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। অধিনায়ক ৩৫ বলে আজ ৬৫ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন প্রভসিমরান। ৩৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন এই তারকা।

১১ টি চার এবং ২ টি মেরে দলকে আত্মবিশ্বাস দেন। ফলে পাঞ্জাব কিংস আজ ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রানে পৌঁছায়। ফলে ৭ উইকেটে লজ্জাজনক পরাজয় নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলের হয়ে আল্লাহ গজনফার (AM Ghazanfar) ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেছেন‌।

ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “হার্দিক পান্ডিয়া ফালতু ক্রিকেটার‌। বল-ব্যাট কিছুই পারছেন না। অধিনায়ক হিসেবেও ব্যর্থ। এখুনি ওকে বাদ দেওয়া হোক।” এছাড়াও এক সমর্থক উল্লেখ করেছেন, “এই বোলিং লাইন‌আপ নিয়ে প্লে অফেই যেতে পারবে না। তিলক-সূর্যকুমারের জন্য বড়ো লক্ষ্যমাত্রা দিতে পারছে না মুম্বাই।”

দেখুন ট্যুইট চিত্র-

https://twitter.com/i/status/2044836147327852918

Read More: “৫ ছক্কার গল্প পুরনো হয়ে…” রিঙ্কু সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রীকান্তের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *