IPL 2026 চলাকালীন হঠাৎ অবসর! আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন এই তারকা ক্রিকেটার 1

আইপিএলের উত্তেজনার মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি টানলেন তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে আসছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতকাল লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে তারা। এবারের আইপিএলে খুব একটা ভালো ছন্দে নেই কলকাতা নাইট রাইডার্স (KKR)। পয়েন্ট তালিকার বিচারে দশম স্থানে রয়েছে তারা। প্রথম পাঁচ ম্যাচে তারা একটিতেও জয় সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসও তাদের হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পেয়েছে এবং পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। আইপিএলের এই টানাপোড়েনের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তারকা পেসার।

বাংলাদেশের অভিজ্ঞ পেসার রুবেল হাসান (Rubel Hossain) আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। প্রায় দেড় দশকের দীর্ঘ কেরিয়ারের পর তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় এই ঘোষণা করেন রুবেল। তিনি জানান, দেশের জার্সিতে খেলা তাঁর জীবনের সবচেয়ে বড় গর্ব ও আবেগ হলেও, সময়ের সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি হয়ে উঠেছিল। ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেছেন তিনি।

Read More: “রাজনীতি ঢুকিয়ে মুস্তাফিজের মতন…” বিশ্ব ক্রিকেটে BCCI-র দাপট নিয়ে তোপ উইজডেনের !!

অবসর নিলেন তারকা পেসার

Ipl 2026
Rubel Hossain | Image: Getty Images

রুবেলের আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ম্যাচ দিয়েই। সেই ম্যাচেই ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর ধীরে ধীরে দেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন। টেস্ট ক্রিকেটে মোট ২৭টি ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৩৬টি উইকেট। এর মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬৬ রানে ৫ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স। ২০২০ সালে পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।

চোট এবং ফর্মের অভাবে টেস্ট ক্রিকেটে বেশি ম্যাচ খেলার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। তবে সাদা বলের ক্রিকেটে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। ১০৪টি ওডিআই এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল। জাতীয় দলের হয়ে বেশ কিছু অনবদ্য বোলিং পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদান দীর্ঘদিন মনে রাখা হবে। জাতীয় দলের হয়ে রুবেল ১৯৩টি উইকেট পেয়েছেন।

Read Also: IPL 2026: চলতি আইপিএলে ক্যাপ্টেনসি হারাচ্ছেন ঈশান কিষান, দায়িত্বে বিশ্বকাপ জয়ী অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *