চলতি আইপিএলে ক্যাপ্টেনসি হারাচ্ছেন ঈশান কিষান, দায়িত্বে বিশ্বকাপ জয়ী অধিনায়ক !! 1

IPL 2026: বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মঞ্চ। চলতি মৌসুমে অসাধারণ প্রদর্ষন দেখিয়ে আসছে রাজস্থান, পাঞ্জাব ও ব্যাঙ্গালুরু। তবে, বাকি দলগুলিও তাদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করে চলেছে। তবে, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একেবারে লজ্জাজনক পারফরম্যান্স করেই চলেছে। পয়েন্ট তালিকায় একেবারে শেষের পর্যায়ে রয়েছে KKR। গতকাল চেন্নাই সুপার কিংসের কাছের পরাজিত হয়েছে কোলকাতা দল। পয়েন্ট তালিকায় একদম শেষে ঠাঁই হয়েছে কেকেআরের। তবে এবারের আইপিএলে চিন্তায় রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলও। দলের মূল ক্যাপ্টেন প্যাট কামিন্সকে ছাড়াই খেলেত হচ্ছে তাদের।

চোট সারিয়ে SRH শিবিরে ফিরছেন কামিন্স

Srh
Pat Cummins | Image: Getty Images

প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সানরাইজার্স শিবিরের শক্তি আরও বাড়বে- এ কথা বলাই বাহুল্য। কামিন্স শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, প্যাট কামিন্স ১৭ এপ্রিল সানরাইজার্স শিবিরে যোগ দিতে পারেন। শুরু থেকেই অবশ্য দলের সঙ্গে রয়েছন তিনি, কিন্তু তিনি এখনও পর্যন্ত দলের হয়ে একটি ম্যাচেও খেলতে পারেননি। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, কামিন্স ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ায় একটি ফিটনেস পরীক্ষা দেবেন। আর ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেই আগামী ১৭ এপ্রিল তিনি হায়দ্রাবাদে আবার ফিরবেন। ক্যাপ্টেন কামিন্সকে নিয়ে শিবিরে একদিকে চিন্তার ভাঁজ তো অন্যদিকে আশাবাদীও। কামিন্স অবশ্য আগেই জানিয়েছিলেন, তিনি আইপিএলের দ্বিতীয়ার্ধে অংশ নিতে পারেন। যদি তাই হয়, তাহলে টুর্নামেন্টের বাঁকি ম্যাচগুলোতে ক্যাপ্টেনসি ও বোলিংয়ে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে।

Read More: ম্যাচের মাঝেই দুষ্টুমি! বৈভব সূর্যবংশীর জিভ বার করা কাণ্ড ভাইরাল

সানরাইজার্স হায়দ্রাবাদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসাবে ঈশান কিশানকে (Ishan Kishan) দেখতে পাওয়া যাচ্ছে। তাঁর নেতৃত্বে আপাতত হায়দ্রাবাদ ৫ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। সম্প্রতি টেবিল টপার রাজস্থান রয়্যালসকে হারিয়েছে সানরাইজার্স। অরেঞ্জ ক্যাপও ঈশান কিষানের মাথায় রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচটি ১৮ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে চলেছে। এই ম্যাচটি উভয় দলের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স এবং অষ্টম স্থানে রয়েছে সুপার কিংস। সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স এবং চেন্নাইয়ের এমএস ধোনি (MS Dhoni) দুজনেই এই ম্যাচে প্রত্যাবর্তন করতে চলেছেন বলেই সূত্রের দাবি।

Read Also: ‘বা*লের ক্যাপ্টেন…’, চলতি ম্যাচে রাহানের সিদ্ধান্তে খেপে লাল অভিষেক নায়ার, ভাইরাল গালিগালাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *