ম্যাচের মাঝেই দুষ্টুমি! বৈভব সূর্যবংশীর জিভ বার করা কাণ্ড ভাইরাল 1

ক্রিকেটে মাঝে মাঝেই এমন কিছু প্রতিভা আসে, যারা বয়সের গণ্ডি ভেঙে দেয়। বৈভব সূর্যবংশী ঠিক তেমনই এক নাম, যিনি এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঝড় তুলেছেন। পাঁচ ম্যাচে ২০০ রান, ৪০ গড় এবং ২৬০’এর বেশি স্ট্রাইক রেটে রান বানিয়েছেন তিনি। এই পরিসংখ্যান কোনো বছর ১৫-এর খেলোয়াড়ের হতেই পারেনা এমনটা দাবি ক্রিকেট ভক্তদের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে – তার বয়স কি সত্যিই ১৫? বিশেষ করে যখন সে বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে নির্ভীকভাবে খেলছে, তখন সন্দেহটা আরও জোরালো হয়। জসপ্রিত বুমরাহের ইয়র্কার হোক বা যশ হ্যাজলউডের গীতিময় বাউন্সার – কিছুই তাকে থামাতে পারেনি। বৈভব যেন নিজের ছন্দে খেলেই চলেছে। কিন্তু এই বিতর্কের মাঝেই সামনে আসে এক অন্য ছবি।

আচরণে খবরের শিরোনামে বৈভব

বৈভব
Vaibhav Suryavanshi | Image: Twitter

রাজস্থান রয়্যালস দলের সঙ্গে গুয়াহাটি থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, টিম বাসে বসে বৈভব একেবারে অন্য রূপে। বারবার বাসের উপরের আলো জ্বালাচ্ছে, আবার নিভিয়ে দিচ্ছে। কিছুতেই যেন তার মন ভরছে না। এরপর এসির সুইচ নিয়েও একইভাবে খেলা শুরু করে। এই দৃশ্য দেখে বোঝা যায় – মাঠে যতই আগ্রাসী হোক, বাস্তবে সে এখনও একেবারেই কিশোর। সতীর্থদের সঙ্গে তার কথাবার্তা, শরীরী ভাষা – সবই বলে দেয় যে সে এখনও বড়দের মতো পরিণত হয়নি। সম্প্রতি, হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে একটি মুহূর্ত ভাইরাল হয়। সেখানে বৈভবকে জিভ কেটে মুখ ভেঙ্গাতে দেখা যায়।

Read More: IPL-কে তুলোধোনা! “PSL-ই আসল ক্রিকেট” বলেই ক্ষোভ উগরালেন RCB-র প্রাক্তন খেলোয়াড় !!

অন্যদিকে, বৈভব সূর্যবংশীর কথা বলতে, মাত্র ১৫ বছর বয়সে বৈভরের সবচেয়ে বড় শক্তি হলো ভয়হীনতা। সে কখনও নাম দেখে খেলে না। প্রতিপক্ষ যত বড়ই হোক, সে এখনও নিজের খেলার ধরণ বদলায় নি। এই পারফরম্যান্স যদি বজায় থাকে, তাহলে জাতীয় দলে ডাক পাওয়া শুধু সময়ের অপেক্ষা। সবশেষে বলা যায়, বৈভব সূর্যবংশী শুধু একজন প্রতিভাবান ব্যাটার নয়, সে এক অন্য গল্প। এক সূত্র জানিয়েছে, বৈভব সূর্যবংশী এবার ভারতীয় জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন। সামনে আয়ারল্যান্ড সিরিজে বৈভবকে ভারতীয় দলে দেখতে পাওয়া যেতে পারে।

Read Also: “ওয়াকাত দেখিয়ে দিয়েছে..”, প্রফুল-সাকিবের বিধ্বংসী বোলিং’এ দুরন্ত জয় পেল SRH, সমালোচিত রাজস্থান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *