আইপিএলে (IPL 2026) বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার অংশগ্রহণ করে থাকেন। তাদের দুরন্ত পারফরম্যান্স টুর্নামেন্টকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে। তবে শুধুমাত্র পাকিস্তানের কোনো ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন না। দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকায় বিসিসিআই (BCCI) পাক ক্রিকেটারদের আইপিএলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। তবে বিকল্প টুর্নামেন্ট হিসেবে পিএসএলকে নিয়ে বেশ কয়েক বছর ধরে টক্কর দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এর মধ্যেই আইপিএলকে নাটকীয় বলে পিএসএলকে এগিয়ে রাখলেন রাইলি রুসো (Railee Rassouw)।
Read More: ভাই অর্জুনকে নয় ‘প্রেমিক’ গিলকে সমর্থন করতে মাঠে সারা, তুমুল চর্চা সমাজমাধ্যমে !!
পিএসএল ছেড়ে আইপিএলে-

এই বছর প্রায় একই সময় শুরু হয়েছে আইপিএল এবং পিএসএল। দুই টুর্নামেন্টেই বিশ্বের একাধিক তারকা ক্রিকেটাররা এই বছর অংশগ্রহণ করছেন। তবে আর্থিক প্রাচুর্য এবং গুণগতমানের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সদস্য পাকিস্তান সুপার লিগ ছেড়ে সম্প্রতি ভারতের জনপ্রিয় লিগে অংশগ্রহণ করে আলোচনায় উঠে এসেছেন। ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad Unaited) ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগদান করেছেন ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)।
তিনি মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) পরিবর্তে দলে যোগদান করেছেন। অন্যদিকে পিএসএল ছেড়ে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) স্যাম কুরানের (Sam Curran) পরিবর্তে যোগ দিয়েছেন দাশুন শানাকা (Dashun Shanaka)। এছাড়াও পাকিস্তান সুপার লিগকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে সম্প্রতি চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগদান করেছেন স্পেন্সার জনসন (Spencer Johnson) ও মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছেন করবিন বশ (Corbin Bosch)। এই তারকারা আইপিএলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
আইপিএলকে অপমান-

অন্যদিকে ২০২৫ সালের মেগা নিলামে অবিক্রিত থাকা তারকা রাইলি রুসো (Rilee Rossouw) বর্তমানে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের (Quetta Gladiators) হয়ে অংশগ্রহণ করছেন। এবার তিনি আইপিএলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করে সোশ্যাল মিডিয়া আলোচনায় উঠে এসেছেন। তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টকে শুধুমাত্র বিনোদন বলে রীতিমতো কটাক্ষ করেন। এমনকি তিনি পিএসএলকে আসল ক্রিকেট টুর্নামেন্ট বলে অভিহিত করেছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) প্রাক্তন এই তারকা বলেন, “আইপিএল এবং পিএসএল’এ সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। আইপিএল অনেক দীর্ঘ একটি টুর্নামেন্ট। পিএসএল ছোট হলেও তাদের প্রতিদ্বন্দিতা অনেক বেশি তীব্র। আইপিএলে অবশ্যই পুরো বলিউডের সমর্থন রয়েছে। ফলে এই টুর্নামেন্ট আসল ক্রিকেটের চেয়ে অনেক বেশি সিনেমার মতো।”