আজ আইপিএলে (IPL 2026) আরও একটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ঘরের মাঠে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল ঈশান কিষাণরা (Ishan Kishan)। অধিনায়কের বিধ্বংসী ব্যাটিং’এ ভর করে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় দল। এই রান তাড়া করতে নেমে রাজস্থানের টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে কার্যত ম্যাচের বাইরে চলে গিয়েছিল রাজস্থান। সেই জায়গা থেকে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ডোনোভান ফেরেইরা (Donovan Ferreira) প্রশংসনীয় লড়াই চালিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।
Read More: ভাই অর্জুনকে নয় ‘প্রেমিক’ গিলকে সমর্থন করতে মাঠে সারা, তুমুল চর্চা সমাজমাধ্যমে !!
দুরন্ত জয় SRH’এর-

আজ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন ঈশান কিষাণ। হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড (Travis Head) ব্যর্থ হয়ে মাঠে ছাড়লে তিনি দলকে ভরসা দেন। এই তারকা ৪৪ বলে দুরন্ত ৯১ রান হাঁকান। ৮ টি চার এবং ৬ টি ছক্কা হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলে দিয়েছিলেন। এরপর দলের হয়ে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
ক্লাসেনের ২৬ বলে ৪০ রানে ভর করে বিশাল লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যায় হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত নীতিশ কুমারের ১৩ বলে ২৮ রানে ভর করে ২১৬ রানে পৌঁছায়। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় রাজস্থান। প্রথম ওভারেই বল হাতে জ্বলে ওঠেন প্রফুল হিঙ্গে (Praful Hinge)। এই ওভারেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), লুহান ড্রে প্রিটোরিয়াস এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এরপর যশস্বী জয়সওয়াল ১ রানে এবং রিয়ান পরাগ(Riyan Parag) ৪ রানে আউট হয়ে গেলে রাজস্থান দিশেহারা হয়ে পড়েছিল।
এইরকম পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজা এবং ডোনোভান ফেরেইরা দলের হয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৩৫ বলে ৪৫ রান করেন জাদেজা (Ravindra Jadeja)। ৫ টি চার হাঁকান এই তারকা। ডোনোভানের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬৯ রান। তিনি ৭ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকিয়েছিলেন। এরপর তুষার দেশপান্ডে (Tusar Deshpande) ১১ বলে ২৫ রান হাঁকালেও শেষ রক্ষা হয়নি। রাজস্থান ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। হায়দ্রাবাদের হয়ে প্রফুল হিঙ্গে ৪ ওভারে ৩৪ রান দিয়ে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। সাকিব হুসেন (Sakib Hussain) ৪ ওভারে ২৪ রান দিয়ে পান ৪ টি উইকেট।
এরপরই রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। “বৈভব সূর্যবংশীর একেবারেই ফালতু ক্রিকেটার। রিয়ান পরাগের নেতৃত্বে এই দল প্লে অফেই যাবে না।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। “রবীন্দ্র জাদেজার জন্য মান সম্মান বেঁচেছে। হায়দ্রাবাদের তরুণ বোলিং আক্রমণ দুর্দান্ত। অনেক দূর যাবে এরা।”, বলেও উল্লেখ করছেন অনেকেই।
দেখুন ট্যুইট চিত্র-
https://x.com/i/status/2043730693742866835
https://x.com/i/status/1789621536095351042
https://x.com/i/status/2043729556365029854
https://x.com/i/status/2043755032370442275
https://x.com/i/status/2043754995150139676
https://x.com/i/status/2043754960320639231
https://x.com/i/status/2043754656107770052
https://x.com/i/status/2043754644019753001
PRAFUL HINGE – REMEMBER THE NAME 🥶
Praful Hinge Stuns the Royals at Hyderabad today.If today’s match was a movie, Praful Hinge just pulled off the greatest opening scene in IPL history. Walking into the Rajiv Gandhi International Stadium against a powerhouse Rajasthan Royals… pic.twitter.com/9cQdJoWAuT
— Caffeine☕ (@faizz774896) April 13, 2026
https://x.com/i/status/2043754414704664923
https://x.com/i/status/2043754400372666548