আইপিএলকে (IPL 2026) ঘিরে একাধিক ঘটনা বর্তমানে ভক্তদের চর্চায় রয়েছে। এই বছর টুর্নামেন্টে বিশেষ করে দেখতে পাওয়া যাচ্ছে তরুণ ক্রিকেটারদের দাপট। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) থেকে অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ব্যাট হাতে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন। এর সঙ্গেই রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), পাঞ্জাব কিংসের (Punjab Kings) মতো ফ্র্যাঞ্চাইজি একের পর এক গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় একে ওপরের দিকে জায়গা করে নিয়েছে।
তবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও পর্যন্ত তাদের প্রথম জয় এখনও খুঁজে পাইনি। আজ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে এবার ম্যাচ চলাকালীন অভিষেক নায়ার (Abhishek Nayar) দলের ওপরেই বিরক্ত প্রকাশ করলেন।
Read More: সঞ্জু-অভিষেকের ক্যারিয়ার সংকটে, এই সিরিজেই টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভবের !!
চিন্তিত KKR প্রধান কোচ-

আজ চেন্নাই সুপার কিংস প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে। আজ এই দলের হয়ে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। আজও চেন্নাই অধিনায়ক বড়ো ইনিংস গড়তে পারেননি। তবে প্রথম ওভারের প্রথম ৩ বলেই বৈভব অরোরাকে (Vaibhav Arora) ৩ গুরুত্বপূর্ণ চার হাঁকিয়ে যাত্রা শুরু করেন সঞ্জু। অন্যদিকে চতুর্থ ওভারে আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) বিরুদ্ধে একের পর চার-ছক্কা হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন।
এইরকম পরিস্থিতিতে চাপের মুখে পড়ে যান অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অন্যদিকে প্রধান কোচ অভিষেক নায়ারকে অস্থির দেখাচ্ছিল। তিনি সাধারণত ম্যাচ চলাকালীন শান্ত থাকেন। কিন্তু আজ মাঠের পরিস্থিতি দেখে নিজেকে শান্ত রাখতে পারেননি। তিনি রীতিমতো ডাগআউট থেকে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। সম্ভবত অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে তিনি বিরক্ত ছিলেন। সঙ্গে সঙ্গে দলের সদস্যদের মাধ্যমে তাকে মাঠে বার্তা পাঠাতে দেখা যায়। আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়েও তিনি রীতিমতো প্রশ্ন তুলেছিলেন।
দেখুন সেই ভিডিওটি-
https://twitter.com/KkrKaravan/status/2044061615809822903
ধারাবাহিকভাবে ব্যর্থ KKR-

গত বছর কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কা রাহানের নেতৃত্বে একেবারেই ছন্দে ছিল না। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি তারা। তবে এই বছর একাধিক তরুণ ক্রিকেটারদের দলে নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নেমেছে শাহরুখ খানের (Sharukh Khan) দল। কিন্তু টুর্নামেন্টের প্রথমেই মুখ থুবড়ে পড়েছে তারা। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে লড়াই চালিয়েও ৬ উইকেটে পরাজিত হয় রাহানে বাহিনী।
এরপর ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ৬৫ রানে পরাজিত হয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়ে তারা। এই ম্যাচে টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে এবং দলকে চাপে ফেলে দেয়। অন্যদিকে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিতক্ত হয়ে যায়। তবে শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নাইট বাহিনী। কিন্তু এই ম্যাচে সম্পূর্ণ ছবিটাই বদলে দেন মুকুল চৌধুরী (Mukul Choudhary)। এই তরুণ ব্যাটসম্যান দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ৩ উইকেটে দলকে জয় এনে দেন।