মাত্র ১৫ বছর বয়সেই যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বৈভব সূর্যবংশী, তা সত্যিই বিরল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তার পারফরম্যান্স প্রমাণ করে দিয়েছে – সে শুধুই প্রতিভাবান নয়, বড় মঞ্চের জন্য প্রস্তুত। রাজস্থান রয়্যালসের হয়ে খেলে বৈভব ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছে। পাঁচটি ম্যাচে দুটি অর্ধশতরান হাঁকিয়েছেন তরুণ এই তারকা। ভক্তরা তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের ফ্যান। তিনি ভয় পান না, পরিস্থিতি বুঝে আক্রমণ করে এবং ম্যাচের গতি নিজের হাতে নিতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তার ইনিংস প্রমাণ করেছে, সে বড় মঞ্চে খেলতে প্রস্তুত। এই পারফরম্যান্সের পর থেকেই জাতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে।
১৫ বছরেই BCCI’এর নজরে বৈভব

সূত্রের খবর অনুযায়ী, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ইতিমধ্যেই তাকে নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে। সামনে থাকা ইন্ডিয়া – আয়ারল্যান্ড টি২০ সিরিজ ২০২৬ হতে পারে বিসিসিআইয়ের পরিকল্পনার প্রথম ধাপ। কারণ আইপিএলের টানা ব্যস্ত সূচির পর অনেক সিনিয়র ক্রিকেটার বিশ্রাম নিতে পারেন। সেই জায়গায় নতুন মুখদের সুযোগ দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে পারে বৈভব।
Read More: W,W,W.., শূন্য বৈভব, প্রফুল হিঙ্গের বিধ্বংসী বোলিং’এ খেই হারিয়ে দিশেহারা রাজস্থান !!
শচীনের রেকর্ডের সামনে নতুন চ্যালেঞ্জ

এই জায়গাতেই তুলনা আসে শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar) সঙ্গে। বিশ্ব ক্রিকেটে এমন হয়তো কোন রেকর্ড নেই যেখানে বা যার সাথে শচীন টেন্ডুলকার জড়িয়ে নেই। শচীনও খুব কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং দ্রুতই নিজেকে প্রমাণ করেছিলেন। ঠিক সেটাই বৈভব হয়তো ভেঙে দিতে চলেছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক করেছিলেন তিনি। আর বৈভব যদি আয়ারল্যান্ড সিরিজে খেলেন, তাহলে তার বয়স হবে মাত্র ১৫ বছর ৩ মাস। অর্থাৎ সচিনের সেই রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে যাবে এই তরুণ।
বৈভব টি-টোয়েন্টি ফরম্যাটে নিমেষের মধ্যেই জাতীয় দলে এন্ট্রি পেয়ে যেতে পারেন তাঁর যোগ্যতায়। এই ফরম্যাটে ২০০’এর বেশি স্ট্রাইক রেটে রান বানিয়েছেন তিনি। তিনি ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান। তবে প্রতিযোগিতার দিকটাও মাথায় রাখতে হবে। ভারতীয় দলে ওপেনিং স্লটের জন্য লড়াই চলছে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের মধ্যে। তিন জনেই বেশ ভালো ছন্দে রয়েছেন।