আইপিএল মরশুমে এখনও অনেক পথ বাকি, কিন্তু ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স দলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। ব্যাটিং ব্যর্থতা দলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে সামনে এসেছে। আর সেই ব্যর্থতার কেন্দ্রে রয়েছেন দলের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং (Rinku Singh)। একসময় যিনি নাইটদের সবচেয়ে বড় ভরসা ছিলেন, সেই রিঙ্কুই এখন প্রশ্নের মুখে। শুধু এই মরশুম নয়, গত দুই আইপিএলেও তাঁর ব্যাটে সেই আগের ঝলক দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে তাঁর জায়গা ও ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটালেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ওপেনার ব্যাটসম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
ব্যাট হাতে ছন্দ হারিয়েছেন রিঙ্কু সিং

তিনি সরাসরি বলেছেন – রিঙ্কু সিং আদেও কোনো মারকাটারি ব্যাটার নন। এই মন্তব্য শুধু সমালোচনা নয়, বরং রিঙ্কুর ব্যাটিং চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে। রিঙ্কু আইপিএলে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন। ক্রিকেট বিশ্বে এমন ঘটনা খুবই বিরল। তবে শ্রীকান্তের মতে রিংকুর সেই ৫ ছক্কা ব্যাতিত আইপিএলে তেমন কোনো সাফল্য নেই। তিনি বলেছেন, “রিঙ্কু সিং ওই যে পাঁচ ছক্কা মেরেছিল সেটা বহুদিন আগে। আজও আমরা ওটা নিয়েই কথা বলে যাই।” এই কথার মধ্যে একটা বড় সত্য লুকিয়ে আছে। আসলে, একটি ইনিংস দিয়ে কখনও কোনও খেলোয়াড়ের ক্যারিয়ার বিচার করা যায় না। রিংকুর ঐতিহাসিক পাঁচ ছক্কার ইনিংসের পর থেকে একই ধরনের ম্যাচ জেতানো পারফরম্যান্স খুব কমই দেখা গেছে।
Read More: “রাজনীতি ঢুকিয়ে মুস্তাফিজের মতন…” বিশ্ব ক্রিকেটে BCCI-র দাপট নিয়ে তোপ উইজডেনের !!
রিঙ্কুকে নিয়ে বড় খোলাসা শ্রীকান্তের

এমনকি বেশিরভাগ সময় তিনি ইনিংস গড়ার চেষ্টা করেছেন, যেখানে তাঁর স্ট্রাইক রেট এবং আক্রমণাত্মক মানসিকতা প্রশ্নের মুখে পড়েছে। শ্রীকান্তের মতে, রিঙ্কু বড় শট নয় বরং স্ট্রাইক রোটেট করতেই পছন্দ করেন। শ্রীকান্ত বলেছেন, “রিঙ্কু আসলে স্ট্রাইক রোটেট করে খেলতে পছন্দ করে। কিন্তু ওভারে ১০-১২ রানের বেশি দরকার হলেই ও চাপে পড়ে যায়।” তিনি আরো বলেন, “রিঙ্কু সিং সাত নম্বরে খেলার জন্য বেশি উপযুক্ত। হয়তো পাঁচ ওভারে যখন ৫০ রান দরকার তখন ও খেলে দিতে পারে।” অর্থাৎ, শ্রীকান্তের মতে রিঙ্কুকে আবার সেই পুরনো ফিনিশারের ভূমিকায় ফিরিয়ে দেওয়া উচিত। এই পজিশনে খেললে তিনি চাপমুক্ত হয়ে খেলতে পারবেন। ম্যাচের শেষ দিকে নেমে কম বলে বেশি রান করার সুযোগ পাবেন, যা তাঁর শক্তির জায়গা। চলতি মৌসুমে রিঙ্কু ২৬ গড় এবং ১২০ স্ট্রাইক রেটে ৭৮ রান বানিয়েছেন। কেকেআর তাদের পরবর্তী ম্যাচটি ১৭ই এপ্রিল গুজরাটের বিরুদ্ধে খেলবে।