বিতর্কিত DJ বাজিয়ে অপমান, RCB'এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল চেন্নাই‌ !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) একাধিক ম্যাচের বিতর্কিত ঘটনা বর্তমানে ক্রিকেট মহলে আলোচনায় রয়েছে। আম্পায়ারদের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মতো টুর্নামেন্টের সফল দলের পারফর্মেন্স নিয়েও সমর্থকরা চিন্তায় রয়েছেন। ধারাবাহিকভাবে হারের পর জয়ের মধ্যে ফিরেছে হলুদ বাহিনী। তবে এর মধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর‌ বিপক্ষে তাদের ম্যাচ চলাকালীন বিতর্কিত গান বাজানোর জন্য বিসিসিআইকে (BCCI) অফিসিয়ালি অভিযোগ জানালো সিএসকে কর্তৃপক্ষ।

Read More: “৫ ছক্কার গল্প পুরনো হয়ে…” রিঙ্কু সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রীকান্তের !!

Ipl 2026
RCB vs CSK | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস টুর্নামেন্ট শুরু করার আগে থেকে চোট সমস্যার মধ্যে রয়েছে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এখন‌ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে মাঠে ফেরেননি। যার জন্য অপেক্ষা করছে ভক্ত মহল। অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয়ে যাত্রা শুরু করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নেতৃত্বের দায়িত্বে থাকা রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর চেন্নাই পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ৫ উইকেটে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ৪৩ রানে পরাজিত হয়ে পিছিয়ে পড়েছিল।

তবে এরপর দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ২৩ রানে দুরন্ত জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় তারা। এই ম্যাচে সঞ্জু স্যামসন (Sanju Samson) ব্যাট হাতে দুরন্ত শতরান করেছিলেন। এরপর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও ব্যাট হাতে ভরসা দেন। নাইটদের বিপক্ষে ৩২ রানে জয় ছিনিয়ে নিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখে চেন্নাই। তবে অধিনায়কের ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থতা দলকে চিন্তার মধ্যে রেখেছে।‌

গুরুতর অভিযোগ CSK’এর-

Ipl 2026
RCB vs CSK | Images: Getty Images

এই বছর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে হারার পর সিএসকে কর্তৃপক্ষ এবার বিসিসিআইয়ের কাছে ডিজে বাজানো নিয়ে অভিযোগ করেছে। ‘ইডলি-সাম্বার’ নামক এই গান বাজিয়ে চেন্নাইয়ের সংস্কৃতিকে অপমান করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে। উল্লেখ্য গত বছর জিতের শর্মা (Jitesh Sharma) এই গানের রিল বানিয়ে হলুদ বাহিনীদের সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন। ‌

এর বদলা হিসাবে চিপক স্টেডিয়ামে জিতেশ আউট হওয়ার পর চেন্নাইয়ের ডিজে ‘ইডলি-সাম্বার’ গানটি বাজায়। এই ঘটনার পর সিএসকে কর্মকর্তারা জানিয়েছেন তারা তাদের কর্মীদের সতর্ক করেছিলেন। তারা এটাও আশা করেন যে প্রতিপক্ষ কোনো দল মজার ছলে বানানো এই গানটিকে নিয়ে চেন্নাইকে অপমান না করে।

চেন্নাইয়ের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথন (Kashi Vishwanathan) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ডিজে সাধারণত ঘরের দলকে সমর্থন করার জন্যই থাকে। কিন্তু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিষয়টা একেবারেই ভিন্ন ছিল। তারা আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে কিছু মন্তব্য করে। বিষয়টি খতিয়ে দেখার জন্য বিসিসিআইকে চিঠি লিখে ইতিমধ্যেই জানানো হয়েছে।”

Read Also: IPL 2026 চলাকালীন হঠাৎ অবসর! আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন এই তারকা ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *