ভাইস ক্যাপ্টেন মানেই অভিশাপ, কেকেআরের অদ্ভুত ট্রেন্ডে ধুঁকছেন রিঙ্কু সিং !! 1

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের পারফরম্যান্স খুবই খারাপ। একেরপর এক পরাজয় দলকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। চলতি মৌসুমে ছয় ম্যাচ খেলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখলো না তারা। এবারের আইপিএলে তারাই একমাত্র দল হিসেবে একটিও জয় অর্জন করতে পারেনি। শুধু তাই নয়, নাইট রাইডার্স দলের দলগত পারফরম্যান্স দলের ব্যার্থতার কারণ হয়ে উঠেছে। অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নেতৃত্বের উপরেও উঠেছে প্রশ্ন। রাহানে কেকেআরকে নেতৃত্ব দিচ্ছেন এবং রিঙ্কু দলের ভাইস ক্যাপ্টেন। তবে, কেকেআর দলের ভাইস ক্যাপ্টেনের পদটি যেন অভিশপ্ত। এই পদে যে সকল খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন বা দায়িত্ব পেয়েছেন তারাই ক্যারিয়ারে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে।

চলতি মৌসুমে সম্পূর্ণ ফ্লপ রিঙ্কু

রিঙ্কু সিং
Rinku Singh | Image: Twitter

এই মৌসুমে দলের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২১ বলে ৩৩ রান বানিয়েছিলেন রিঙ্কু। তাছাড়া, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৫ বলে ৩৫, লখনউয়ের বিরুদ্ধে ৭ বলে ৪, সিএসকের বিরুদ্ধে ১২ বলে ৬ এবং গুজরাটের বিরুদ্ধে ২ বলে ১ রান বানিয়েছেন। ছয় ম্যাচে রিঙ্কু ১৯.৭৫ গড়ে এবং ১১৭.৯২ স্ট্রাইক রেটে ৭৯ রান বানাতে সক্ষম হয়েছেন। একেরপর এক ম্যাচেই ব্যর্থ হচ্ছেন রিঙ্কু। ভাইস ক্যাপ্টেনের পদ পাওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছেন রিঙ্কু। রিঙ্কুকে ১৪ কোটিতে রিটেন করেছিল। তবে, এই প্রথম নয় গত মৌসুমে ২৩.৭৫ কোটি পাওয়া ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছিলেন। গত মৌসুমে ১১ ম্যাচে মাত্র ২০.২৯ গড়ে এবং ১৩৯.২২ স্ট্রাইক রেটে মাত্র ১৪২ রান বানিয়েছিলেন।

Read More: “প্রতি ম্যাচেই হে@&গে ছড়াচ্ছে…” গুজরাটের বিরুদ্ধে ১ রানে আউট রিঙ্কু সিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

ভেঙ্কটেশ গুরুদায়িত্ব পাওয়ার পর ছন্দ হারিয়ে ফেলেন এবং এই মৌসুমের আগে তাকে ছেড়েও দেয় কেকেআর। এই নিদর্শন অবশ্য সূর্যকুমার যাদবের সঙ্গেও দেখা গিয়েছিল। ২০১৭ সালে কেকেআরের ভাইস ক্যাপ্টেন ছিলেন সূর্যকুমার। সেই মৌসুমে ১০ ম্যাচে ১৭.৫০ গড়ে এবং মাত্র ১১৯.৩১’এর স্ট্রাইক রেটে ১০৫ রান বানান। পরের মৌসুমে স্কাইকে ট্রেড করে দেয় কেকেআর। এবার হয়তো পালা রিঙ্কু সিংয়ের। যেভাবে রিঙ্কুর ছন্দ পতন দেখা যাচ্ছে তাতে আগামী মৌসুমে তাকে হয়তো ছেড়ে দিতে দ্বিধাবোধ করবে না কেকেআর টিম ম্যানেজমেন্ট।

Read Also: “মান-সম্মানে গোবর মাখাচ্ছে..”, গুজরাটের বিপক্ষেও সম্পূর্ণ ব্যর্থ রাহানে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *