গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আজকের রুদ্ধশ্বাস লড়াইয়ে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আজকের ম্যাচেও চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছেন কেকেআর দলের ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং। আইপিএলের বড় মঞ্চে নাইট রাইডার্স দলের পারফরম্যান্স খুবই সীমিত। আজকের ম্যাচে টস জিতে ক্যাপ্টেন রাহানে বেশ বড় সিদ্ধান্ত নিয়েছেন। রাহানে আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যেটি একটি সাহসী সিদ্ধান্ত ছিল। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে দেখা যায়নি ক্যাপ্টেনদের। তবে গুজরাটের কালো মাটির উইকেটে প্রথমে ব্যাটিং করে এই দলের জয়ের সংখ্যা বেশি যে কারণেই হয়তো ক্যাপ্টেন রাহানে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুরুতেই অর্থাৎ পাওয়ারপ্লের মধ্যে কলকাতা নাইট রাইডার্স দল তিনটি উইকেট হারিয়ে ফেলে।
গুজরাটের বিরুদ্ধে ব্যর্থ রিঙ্কু সিং

শুরু থেকেই গুজরাটের বোলাররা রীতিমতন চাপে ফেলে দিয়েছিল নাইট রাইডার্স দলের ব্যাটসম্যানদের। এই মৌসুমে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা দল আজকেও শুরুটা মন মতন হয়নি তাদের। দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস সামাল দেন ক্যামেরন গ্রিন ও রোভমান পাওয়েল। দুজনের মধ্যে ৫৫ রানের একটি পার্টনারশিপ ও গড়ে উঠেছিল। পাওয়েল আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন অনুকূল। তবে তিনি ৭ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অনুকূল আউট হওয়ার পর ব্যাটিং করতে আসেন রিঙ্কু সিং। প্রথম বলে সিঙ্গেল নিয়ে খাতা খোলেন তিনি তবে পরের ওভারে কাগিসো রাবাডার বলে উইকেট হারিয়ে ফেলেন রিঙ্কু। চলতি মৌসুমে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন তিনি। রিঙ্কু আউট হতেই সমাজ মাধ্যমে বেশ সমালোচনা ঝড় উঠেছে। রিঙ্কু সিং আউট হওয়ার পর সমাজ মাধ্যমে বেশ ট্রল হয়েছিল।
এক ভক্ত লিখেছেন, “কোটার প্লেয়ার হয়ে উঠেছে।” অন্য এক ভক্তের দাবি, ”ওকে আগে বাদ দিতে হবে।” অন্য এক ভক্ত লিখেছেন, ”গরিব রিঙ্কু অনেক ভালো খেলতো।” অন্য এক ভক্তের দাবি, ”৫ ছক্কা ছাড়া রিঙ্কু মূলত কেদার যাদব।” আর এক ভক্ত লিখেছেন, ”রিঙ্কুকে নিয়ে আমাদের মাতামাতি করা খুব ভুল হয়েছে।”
Whenever I see Rinku Singh and Ramandeep in KKR squad.#CSKvsKKR pic.twitter.com/2yU6yTJTUD
— Chai_Sutta (@Chai_SuttaGuy) April 14, 2026
6(12) in last match vs CSK
1(2) vs GT todayLord Rinku breathing fire at the moment 🔥🔥 pic.twitter.com/DLl3HgiaWP
— TukTuk Academy (@TukTuk_Academy) April 17, 2026
KKR Captain KKR Vice-Captain pic.twitter.com/wgRcMTWcJk
— TukTuk Academy (@TukTuk_Academy) April 17, 2026
Every head must bow,
Every knee must bend,
Every tongue must confess,
Thou art the greatest the greatest of all time,Lord Rinku Singh, Take a bow 🙇♂️ pic.twitter.com/DbQklBekqC
— TukTuk Academy (@TukTuk_Academy) April 17, 2026
Rinku Singh
when become when he
Rich was poor pic.twitter.com/0GYIvyFXFj— Dinda Academy (@academy_dinda) April 14, 2026
If KKR even drops Rahane, who'll captain them ?
Rinku Singh, Manish Pandey, Rahul Tripathi 😭😭— AdityaRRaj (@RR_for_LIFE) April 17, 2026
Rinku Singh career without those 5 sixes pic.twitter.com/BGqZawLt4Q
— 𝐒𝐮𝐦𝐢𝐭 𝐒𝐢𝐧𝐠𝐡 (@Sumittt_0707) April 17, 2026
Rinku Singh Lost interest in KKR
😑😑😑#GTvsKKR
— ವಾಮನ (@ABDevil7999) April 17, 2026