"মান-সম্মানে গোবর মাখাচ্ছে..", গুজরাটের বিপক্ষেও সম্পূর্ণ ব্যর্থ রাহানে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !! 1

আইপিএলে (IPL 2026) শুক্রবার গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নেমেছে‌‌। ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই ম্যাচে দলকে জয় এনে দেওয়ার লক্ষ্য নিয়ে একাদশে নাইট বাহিনী গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। ফিন অ্যালেনের (Finn Allen) পরিবর্তে এসেছেন টিম সেইফার্ট (Tim Seifert)। আজ অধিনায়কের সঙ্গে তিনি ওপেনিং করতে নেমেছেন। কিন্তু রাহানে আজ‌ও দলকে ভরসা দিতে সম্পূর্ণ ব্যর্থ হন। এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই তারকা‌।‌

Read More: মাঠের মাঝেই হার্দিক-বুমরাহর তুমুল বচসা! হতবাক রোহিত শর্মা

আবার‌ও ব্যর্থ রাহানে-

"মান-সম্মানে গোবর মাখাচ্ছে..", গুজরাটের বিপক্ষেও সম্পূর্ণ ব্যর্থ রাহানে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় !! 2
Ajinkya Rahane | Images: Getty Images

এই বছর আইপিএলে শুরু থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন আজিঙ্কা রাহানে। শেষ ম্যাচে ৩ নম্বরে ব্যাট করতে নেমেও দলকে ভরসা দিতে পারেননি। লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে করেছিলেন ২২ বলে মাত্র ২৮ রান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে আবার‌ও ওপেনিং করতে মাঠে নামেন রাহানে। তিনি টিম সেইফার্টের সঙ্গে জুটি বেঁধে আজ দ্রুত স্কোরবোর্ড এগিয়ে যাবেন বলেই ভক্তরা আসা করেছিলেন।

আজ গুজরাটের হয়ে প্রথম ওভারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বল হাতে দায়িত্ব তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওভারের দ্বিতীয় বলেই দুরন্ত ৪ মেরে জ্বলে ওঠেন টিম সেইফার্ট। এই ওভারের চতুর্থ বলে প্রথম বল খেলার সুযোগ পেয়েছিলেন রাহানে। তিনি সিরাজের করা বল বাউন্ডারির লক্ষ্যে লং-অনের দিকে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ব্যাটে ঠিক মতো বল কানেক্ট না হাওয়ায় কাগিসো রাবাডা (Kagiso Rabada) সহজ ক্যাচ নিয়ে অধিনায়ককে ড্রেসিংরুমের রাস্তা দেখান। রাহানে আজ খাতাই খুলতে পারেননি।

এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা মুখে পড়েছেন এই তারকা‌। “এখনই গুরুত্বপূর্ণ সময় ভেঙ্কি মাইসোরকে জিজ্ঞাসা করার যে কেন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং রাহানে কেন অধিনায়ক করা হয়েছিল। আমরা প্রতিটা ম্যাচে হারছি।” বলে উল্লেখ করেছেন এক ক্রিকেট ভক্ত। “আমার মনে হয় একজন ক্রিকেটারের সেল্ফ রেসপেক্ট থাকা উচিত। এবার রাহানের ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়া দরকার।” বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: KKR ছাড়লেই সুপারস্টার! শাকিব থেকে সূর্য—ভুলের মাশুল দিচ্ছে নাইট শিবির

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *