টানা হারের মাঝে স্বস্তি! KKR'এ যোগ দিলেন পাথিরানা 1

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল কলকাতা নাইট রাইডার্স শিবির (KKR)। এই মৌসুমে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি KKR। তাদের খাতায় একটি পয়েন্ট রয়েছে, যেটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় পেয়েছিল। দীর্ঘদিন চোটে ভোগার পর অবশেষে দলে যোগ দিলেন শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। রবিবার অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলে তাঁর যোগদান নিঃসন্দেহে বাড়তি শক্তি জোগাবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাথিরানাকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে তাঁর খেলার পথে আর কোনও বাধা নেই।

KKR শিবিরে যোগ দিলেন পাথিরানা

Ipl 2026, kkr
Matheesha Pathirana | Image: Twitter

চলতি মৌসুমে কেকেআর শিবিরে একেরপর এক সমস্যা দেখা গিয়েছে। প্রথমেই হার্ষিত রানা পুরোপুরি মৌসুম থেকে ছিটকে যান, তারপর আইপিএল শুরুর একদিন আগেই চোট পান আকাশ দীপ। দলের দুই বোলারকে ছাড়া কেকেআরের বোলিং বিভাগে যে দুর্বলতা চোখে পড়ছিল, পাথিরানার প্রত্যাবর্তনে তা অনেকটাই কাটতে পারে বলে মনে করা হচ্ছে। গত কয়েক মরশুমে আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন পাথিরানা। সেই কারণেই এবারের নিলামে তাঁকে বড় অঙ্কের টাকায় (১৮ কোটি) দলে নেয় কলকাতা।

Read More: হায়দ্রাবাদের বোলিং আক্রমণে ব্যাটিং বিপর্যয় CSK’এর, ঘরের মাঠে ২ পয়েন্ট ছিনিয়ে নিল ঈশান কিষাণরা !!

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পাওয়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে আবার দলে শামিল হয়েছেন তিনি। নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি সমাজ মাধ্যমে সেই খবর কনফার্ম করেছে। যদিও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তিনি সরাসরি একাদশে থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি আইপিএলে এখনও পর্যন্ত জয়হীন কলকাতা নাইট রাইডার্স। ছ’টি ম্যাচ খেলার পরেও জয়ের মুখ না দেখায় চাপে রয়েছে দল। এমন পরিস্থিতিতে পাথিরানার প্রত্যাবর্তন দলকে নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দিতে পারে।

Read Also: বাদ রিঙ্কু-পাওয়েল, পাথিরানার গ্র্যান্ড এন্ট্রি, প্রকাশ্যে রাজস্থানের বিরুদ্ধে KKR’এর একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *