হায়দ্রাবাদের বোলিং আক্রমণে ব্যাটিং বিপর্যয় CSK'এর, ঘরের মাঠে ২ পয়েন্ট ছিনিয়ে নিল ঈশান কিষাণরা !! 1

আজ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। প্রথম ইনিংসে হায়দ্রাবাদ অভিষেক শর্মার (Abhishek Sharma) ব্যাটিং’এ হাত ধরে এগিয়ে যায়। এছাড়াও আজ হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) দুরন্ত ব্যাটিং’এ বিশাল লক্ষ্যমাত্রা দেয় তারা। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আজ‌ও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), শিবম দুবে (Shivam Dube) লড়াই চালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজিত হল হলুদ বাহিনী।

Read More: গিলের বিধ্বংসী ব্যাটিং’এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !!

বিশাল লক্ষ্যমাত্রা দেয় হায়দ্রাবাদ-

হায়দ্রাবাদের বোলিং আক্রমণে ব্যাটিং বিপর্যয় CSK'এর, ঘরের মাঠে ২ পয়েন্ট ছিনিয়ে নিল ঈশান কিষাণরা !! 2
SRH vs CSK | Image: Getty Images

আজ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে নেমে ট্রেভিস হেড (Travis Head) ২০ বলে ২৩ রান করেন। তিনি হাঁকান ৩ টি চার এবং ১ টি ছয়। তবে ব্যাট হাতে ছন্দে ছিলেন অভিষেক। তিনি ২২ বলে ৫৯ রান করে দলকে এগিয়ে নিয়ে যান। ৬ টি চার এবং ৪ টি ছয় দিয়ে আজ ইনিংসটি সাজিয়েছিলেন। এরপর ঈশান কিষাণ (Ishan Kishan) শূন্য রানে আউট হলে দল কিছুটা চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে হাল ধরেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)।

তিনি আজ ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। ৩৯ বলে ৫৯ রান করেন এই তারকা। ৬ টি চার এবং ২ টি ছক্কা হাঁকান তিনি। ফলে হায়দ্রাবাদ প্রথম ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। উল্লেখ্য চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছেন জেমি ওভারটন (Jamie Overton)‌। এছাড়াও ৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করে জ্বলে ওঠেন অনশুল কম্বোজ (Anshul Kamboj)।

CSK’এর পরাজয়-

হায়দ্রাবাদের বোলিং আক্রমণে ব্যাটিং বিপর্যয় CSK'এর, ঘরের মাঠে ২ পয়েন্ট ছিনিয়ে নিল ঈশান কিষাণরা !! 3
SRH vs CSK | Image: Getty Images

আজ দ্বিতীয় ইনিংসে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিং করতে নেমে সম্পূর্ণ ব‌র্থ হন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। সঞ্জু ৩ বলে ৭ রান করেন। ১৩ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন রুতুরাজ। হায়দ্রাবাদের বোলিং আক্রমণে আজ মিডল অর্ডার‌ও চাপের মুখে পড়ে গিয়েছিল। ১৩ বলে ৩০ রান করে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre)। তিনি ৫ টি চার এবং ১ টি ছক্কা হাঁকান।

এছাড়াও ম্যাথু শর্ট (Matthew Short) ৩০ বলে ৩৪ রানে এবং সরফরাজ খান (Sarfaraz Khan) ১৯ বলে ২৫ রানে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়। শিবম দুবে (Shivam Dube) করেন ১৬ বলে ২১ রান। এরপর জেমি ওভারটন এবং অনশুল কম্বোজ শেষ ওভার পর্যন্ত লড়াই চালালেও কাজে আসেনি। ফলে ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে।

এর সঙ্গেই ঘরের মাঠে ১০ রানে জয় ছিনিয়ে নেয় ঈশান কিষাণরা। হায়দ্রাবাদের হয়ে আজ ঈশান মালিঙ্গা (Eshan Malinga) ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।

Read Also: ভাইস ক্যাপ্টেন মানেই অভিশাপ, কেকেআরের অদ্ভুত ট্রেন্ডে ধুঁকছেন রিঙ্কু সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *