IPL 2026: কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের সপ্তম ম্যাচটি আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে। রুদ্ধশ্বাস এই ম্যাচে নাইট রাইডার্স দলে বড় পরিবর্তন লক্ষ করা যাবে। ছয় ম্যাচ খেলার পর এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কেকেআর। আর এই পরিস্থিতিতে দলে বড় পরিবর্তন আবশ্যক। রাজস্থান এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল। যেভাবে দলের ব্যাটিং ও বোলিং আক্রমণ এই মৌসুমে ঘুরে দাঁড়িয়েছে তাতে তারাও বেশ ছন্দে রয়েছে। রাজস্থানের জয়ের দৌড় থামিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে, কেকেআরের পক্ষে খুব একটা সহজ হবে না দলকে হারানো। টিম সূত্রের দাবি, আজকের ম্যাচে নাইট দলে ফিরছেন শ্রীলঙ্কান পেসার মাতিশা পাথিরানা।
রিঙ্কু সিংকে ছাড়াই মাঠে নামবে KKR

আজ কেকেআর (KKR) দলে মস্ত বড় পরিবর্তন হতে চলেছে। গত ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন ফিন অ্যালেন। এই ম্যাচেও দলে ফেরার সম্ভাবনা নেই তার। টিম সাইফার্ট গত ম্যাচে সুযোগ পেয়ে ইমপ্যাক্টফুল ইনিংস না খেলতে পারলেও এই ম্যাচে আবারও সুযোগ পাবেন তিনি। সুনীল নারিনের সাথে ওপেনিং করবেন তিনি। তিনে অজিঙ্কা রাহানে, চারে ক্যামেরন গ্রিন, পাঁচে অঙ্গকৃষ রঘুবংশী, ছয় নম্বরে রমনদীপ সিংকে দেখতে পাওয়া যাবে। গত ম্যাচে ছন্দে ফিরেছেন ক্যামেরন গ্রিন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খাতা খুলতে ব্যর্থ হওয়া গ্রিন গত ম্যাচে গুজরাটের সামনে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন। তাঁর ছন্দে ফেরাটা দলের কাছে প্লাস পয়েন্ট।
Read More: IPL 2026: ছাঁটাই হচ্ছেন ভেঙ্কি মাইসোর, KKR’এর বিপর্যয়ে ক্ষুব্ধ শাহরুখ খান নিলেন চরম সিদ্ধান্ত !!
এই মৌসুমে ছন্দ হারিয়েছেন রিঙ্কু সিং। রাজস্থান ম্যাচে একাদশ থেকে বাদ পড়বেন রিঙ্কু। তাঁর জায়গায় ফিনিশারের ভূমিকায় তেজস্বী ধাইয়াকে দেখা যাবে। আট নম্বরে নামবেন অনুকূল রয়। দলে পাথিরানা ফিরতে জায়গা হারাতে হবে রোভমান পাওয়েলকে। তাছাড়া, স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী থাকছেন যিনি আস্তে আস্তে ছন্দ ফিরে পাওয়ার জন্য লড়াই চালাচ্ছেন। তাছাড়া, কার্তিক ত্যাগী ও বৈভব অরোরাকে পেস বোলিং সামলাতে দেখা যাবে। বৈভব খুব একটা ভালো ছন্দে না থাকলেও KKR’এর বিকল্প বোলারগুলো সব রান মেশিন। তাছাড়া অতীতে রাজস্থানের বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে বৈভবের তাই আজকের ম্যাচেও তাকে ঝালিয়ে নিতে চাইবে ক্যাপ্টেন রাহানে।
রাজস্থানের বিরুদ্ধে KKR’এর সম্ভাব্যরূপ একাদশ
সুনীল নারায়ণ, টিম সাইফার্ট, অজিঙ্কা রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী, রমনদীপ সিং, তেজস্বী ধাইয়া, অনুকূল রয়, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব : মাতিশা পাথিরানা।