ছাঁটাই হচ্ছেন ভেঙ্কি মাইসোর, KKR'এর বিপর্যয়ে ক্ষুব্ধ শাহরুখ খান নিলেন চরম সিদ্ধান্ত !! 1

আইপিএলের (IPL 2026) প্রতিটি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের দিকে ভক্তদের বিশেষ নজর রয়েছে। বেশ কিছু দল ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হওয়ার পর জয়ের মধ্যে ফিরেছে। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো দল চাপের মুখে দাঁড়িয়ে পরপর জয় ছিনিয়ে নিয়ে ভক্তদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। তবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কিছুতেই ঘুরতে দাঁড়াতে পারছে না‌। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত হ‌ওয়ার পর এই দলের একাধিক সমস্যা সামনে উঠে এসেছে। এবার দলের ম্যানেজমেন্ট এবং কোচদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন শাহরুখ খান (Sharukh Khan)।

Read More: গিলের বিধ্বংসী ব্যাটিং’এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !!

Kkr
KKR vs PBKS Images Getty Images

গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে ছন্দে ছিলেন না। লিগ পর্বে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল নাইট বাহিনী। প্লে অফেই পৌঁছাতে পারেনি দল। এই বছরও এক‌ইরকম ছবিটা উঠে আসছে। ইতিমধ্যেই ৬ ম্যাচের মধ্যে ৫ টি ম্যাচেই পরাজিত হয়েছে নাইট বাহিনী। পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এই ম্যাচ থেকেই শুধু ১ পয়েন্ট পেয়েছে কলকাতা।‌

গতকাল রাহানে বাহিনী গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়। এই ম্যাচে প্রথম ইনিংসে নাইটদের ব্যাটিং বিপর্যয় সামনে উঠে আসে। অধিনায়ক খাতাই খুলতে পারেননি। রিঙ্কু সিং (Rinku Singh) ১ রানে এবং রমনদীপ সিং‌ (Ramandeep Singh) ১৭ রানে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়। একমাত্র ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) ৭৯ রানে ভর করে কলকাতা শেষ পর্যন্ত ১৮১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে বোলিং আক্রমণ শেষ পর্যন্ত দলকে ভরসা দিতে না পারায় ৫ উইকেটে হারের সম্মুখীন হয় গুজরাট।

ক্ষুব্ধ শাহরুখ খান-

ছাঁটাই হচ্ছেন ভেঙ্কি মাইসোর, KKR'এর বিপর্যয়ে ক্ষুব্ধ শাহরুখ খান নিলেন চরম সিদ্ধান্ত !! 2
Venky Maysor and Sharukh Khan | Image: Getty Images

দলের ধারাবাহিকভাবে হার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। এই বিষয়টি মেনে নিতে পারছেন না দলের অন্যতম মালিক শাহরুখ খান‌‌ও। সূত্র অনুযায়ী কিং খান একেবারেই খুশি নন। তিনি সিইও ভেঙ্কি মাইসোরের (Venky Maysor) ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ। প্রকাশ্যে তাদের মধ্যে গভীর আলোচনার ছবি ইতিমধ্যেই সামনে উঠে এসেছে। অন্যদিকে নাইটদের ড্রেসিংরুমেও উত্তাপ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু সিনিয়র তারকা রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

তাদের মধ্যে বিদেশি তারকা‌রাও রয়েছেন। ফলে খুব তাড়াতাড়ি নাইটদের অধিনায়ক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্লে অফের লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য নতুন করে কৌশল সাজাচ্ছেন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। আগামীকাল কলকাতা নাইট রাইডার্স গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

Read Also: ভাইস ক্যাপ্টেন মানেই অভিশাপ, কেকেআরের অদ্ভুত ট্রেন্ডে ধুঁকছেন রিঙ্কু সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *