IPL থেকে ছিটকে যেতেই বড় সিদ্ধান্ত KKR ম্যানেজমেন্টের, চাকরি হারাচ্ছেন রাহানে-অভিষেক !! 1

২০২৬ আইপিএল মৌসুমে (IPL 2026) কেকেআরের (KKR) শুরুটা ছিল হতাশা জনক। প্রথম থেকে টানা ছয়টি ম্যাচ হেরে যেকোনো দলই প্লে অফের স্বপ্ন দেখতে পারে না। কিন্তু সেখান থেকে যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তবুও শেষ জয়ের হাসিটা হাসতে পারল না কেকেআর। ইডেন গার্ডেনসে বসে থাকা দর্শকের চোখে তখন শুধুমাত্র কলকাতার খেলাটাই ভাসছিল না বরং মুম্বাইয়ের ওয়াংখেড়ে তে মুম্বাই ম্যাচের আপডেট দেখা যাচ্ছিল প্রতিমুহূর্তে। তারপর সূর্যকুমার যাদবের আউট হয়ে যাওয়া মানেই সবার চোখেই ফলাফলটা স্পষ্ট যে, মুম্বাই হারছে। আর মুম্বাইয়ের হার মানেই কলকাতার প্লে অফ থেকে বিদায়। আর সেই বিদায়টা আরো কষ্টকর করে তুলল যখনই ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে ম্যাচে হারতে হলো নাইট বাহিনীকে।

প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ KKR

Kkr
KKR | Image: Getty Images

তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) ঘিরে। তিনি নিঃসন্দেহেই একজন অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট যেখানে মূল চাবিকাঠি সেখানে তার ধীরগতির ব্যাটিং ম্যাচকে বিপদের মুখে ফেলছে। তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ে কিছু গুরুত্বপূর্ণ সময়ে ভুল সিদ্ধান্ত কেকেআরের হারের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। তবে চাপের মুখে তিনি যে দায়িত্ব ছেড়ে দেন না একথাও তিনি স্বীকার করেছেন।

Read More: “আমার মাঠে ফিরব..”, KKR’এর বিপর্যয়ের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা স্পট করলেন রাহানে !!

রাহানে মন্তব্য করে বলেন, “প্রথম ছয়টা ম্যাচে আমরা হেরেছিলাম তারপর সেখান থেকে যেভাবে কামব্যাক করেছে তা থেকে প্রমাণিত হয় যে দল কতটা শক্তিশালী। কঠিন পরিস্থিতিতে আমি শুধু একটা কথাই বলেছিলাম যে একটা জয় সবকিছু বদলে দিতে পারে। আর চাপের মুখে আমি কখনোই দায়িত্ব ছেড়ে দেই না।” অন্যদিকে কোচ অভিষেক নায়ারের অবস্থাও খুব একটা ভালো নয়। তিনি দীর্ঘদিন ধরে জয়ের সঙ্গে যুক্ত থাকলেও হেড কোচ হিসেবে তার পারফরম্যান এখনো প্রশ্নের মুখে।

ছাঁটাই হতে পারেন অভিষেক নায়ার

Kkr
Abhishek Nayar | Image: Getty Images

এর আগে তিনি যেখানে কোচিং করেছেন তারা কেউই ভালো সাফল্য পায়নি। এবারের আইপিএল মৌসুমে কলকাতা তারই একটা প্রত্যক্ষ প্রমাণ। অনেকেই মনে করছেন বড় বড় প্লেয়ারদের ম্যানেজ করা আর একটা পুরো টিমের দায়িত্ব সামলানো দুটো আলাদা বিষয়। যেখানে নায়ার অনেকটাই ব্যর্থ হয়েছেন। কেকেআরের মালিক পক্ষের কাছে এই পুরো মরশুমের একটা বিশদ রিপোর্ট জমা পড়তে চলেছে। সেই রিপোর্ট এই নির্ধারিত হবে নায়ার এবং রাহানের ভবিষ্যৎ। যতদূর শোনা গিয়েছে তারা কেউই বেশি নম্বর পায়নি। শেষ পর্যন্ত কেকেআর (KKR) কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।

READ ALSO: TMC এখন অতীত, সরকার বদল হতেই ইডেনে KKR ম্যাচে উড়ল BJP’এর পতাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *