"বাপের নাম ভুলিয়ে দিয়েছে..", তিলকের বিধ্বংসী শতরানে মুম্বাইয়ের বিশাল লক্ষ্যমাত্রা, উচ্ছ্বাস ভক্তদের !! 1

আজ আইপিএলে (IPL 2026) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শুভমান গিল (Shubman Gill)। ফলে বড়ো লক্ষ্যমাত্রা গড়ার লক্ষ্য নিয়ে প্রথমে ইনিংসে মাঠে নামে মুম্বাই। কিন্তু আজও তাদের ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন নমন ধীর (Naman Dhir)। এছাড়াও তিলক বর্মা (Tilak Varma) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার দুরন্ত শতরানে সন্মানজনক জায়গা পৌঁছেছে মুম্বাই।

Read More: “যেখানে-সেখানে ব্যাট করতে পাঠায়..”, দলকে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রিঙ্কু সিং !!

মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াই-

"বাপের নাম ভুলিয়ে দিয়েছে..", তিলকের বিধ্বংসী শতরানে মুম্বাইয়ের বিশাল লক্ষ্যমাত্রা, উচ্ছ্বাস ভক্তদের !! 2
GT vs MI | Image: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং দানিশ মালেওয়ার। দুজনেই ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। অভিষেক ম্যাচে দানিশ ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন। কাগিসো রাবাডা (Kagiso Rabada) বল হাতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। ফলে কুইন্টন ডি কক ১১ বলে ১৩ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আজ‌ও দলের হয়ে বড়ো ইনিংস গড়তে পারেননি।

এই তারকার ব্যাট থেকে আসে ১০ বলে মাত্র ১৫ রান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন নমন ধীর এবং তিলক বর্মা। আজ নমনের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৫ রান। তিনি হাঁকান ৬ টি চার এবং ১ টি ছয়। অন্যদিকে তিলক বর্মা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে বড়ো লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে দেন। দুরন্ত শতরান আসে তার ব্যাট থেকে। ৪৫ বলে ১০১ রানে অপরাজিত থাকেন এই তারকা। ফলে মুম্বাই আজ প্রথম ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে।

উল্লেখ্য গুজরাট টাইটান্সের হয়ে কাগিসো রাবাডা ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আজ তিলক বর্মা ফিরে এসেছেন। তিনি নিজের সেরাটা আজ উজাড় করে দিয়েছেন। তার এই লড়াই ভক্তরা মনে রাখবে।”, বলে উল্লেখ করছেন অনেকেই। “সূর্যকুমার যাদবকে এখুনি দল থেকে বাদ দেওয়া উচিত। হার্দিক পান্ডিয়া‌ও বড়ো রান করতে পারছেন না। এইভাবে দল প্লে অফেই পৌঁছাতে পারবে না।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে..”, রিঙ্কু-অনুকূলের মরিয়া চেষ্টায় জয় পেল KKR, রাজস্থানের হারে উচ্ছ্বসিত ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *