"মুখ সিল করে দিয়েছে..", শ্রেয়সের সেঞ্চুরিতে পাঞ্জাবের বিশাল জয়, প্লে অফের আশা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস !! 1

আজ মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাব কিংস (Punjab Kings) মুখোমুখি হয় লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার‌ (Shreyas Iyer)। প্রথম ইনিংসে লখন‌উয়ের হয়ে চাপের মুখে দাঁড়িয়ে দুরন্ত ইনিংস খেলেন জশ ইংলিশ (Josh Inglish)। এর সঙ্গেই আয়ুশ বাদোনি (Ayush Badoni) দুরন্ত ইনিংস খেলে দলকে আত্মবিশ্বাস দেন। ফলে ১৯৭ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে শ্রেয়স এবং প্রভসিমরান সিং (Prabhshimran Singh) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তারা আজ বিপক্ষে বোলারদের কার্যত নাজেহাল করে দিয়েছিলেন।

Read More: হাত বাড়িয়েও সাড়া পেলেন না হেড! বিরাট কোহলির আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া

পাঞ্জাবের দুরন্ত ব্যাটিং-

"মুখ সিল করে দিয়েছে..", শ্রেয়সের সেঞ্চুরিতে পাঞ্জাবের বিশাল জয়, প্লে অফের আশা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস !! 2
LSG vs PBKS | Image: Getty Images

আজ লখন‌উয়ের হয়ে ওপেনিং করতে নেমে আরশিন কুলকার্নি (Arshin Kulkarni) শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এরপর নিকোলাস পুরান‌ও (Nicholas Pooran) বড়ো ইনিংস গড়তে পারেননি। তিনি ৭ বলে ২ রানে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ওপেনার জশ ইংলিশ আয়ুশ বাদোনির সঙ্গে জুটি বেঁধে ভক্তদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। আজ বাদোনি ১৮ বলে ৪৩ রান করেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ৩ টি ছয়।

অন্যদিকে জশ ইংলিশ ৪৪ বলে ৭২ রান করে আজ জ্বলে ওঠেন। তিনি হাঁকান ৯ টি চার এবং ২ টি ছয়। এছাড়াও মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দলের হয়ে হাল ধরেন আব্দুল সামাদ (Abdul Samad)। তিনি আজ ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। ফলে লখন‌উ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে পৌঁছে যায়। উল্লেখ্য আজ পাঞ্জাবের হয়ে ২ টি করে উইকেট সংগ্রহ করেন মার্কো জ্যানসেন (Marco Janson) এবং যুজবেন্দ্র চাহাল‌ (Yuzvendra Chahal)।

অন্যদিকে আজ দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে খাতাই খুলতে পারেননি প্রিয়াংশ আর্য (Priyash Arya)। এর সঙ্গেই কুপার কনলি (Cooper Connolly) ১০ বলে ১৮ রানে আউট হয়ে গেলে দল ছন্দ হারিয়ে ফেলেছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রভসিমরান সিং এবং শ্রেয়স আইয়ার গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। তারা দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ প্রভসিমরান করেন ৩৯ বলে ৬৯ রান। ৭ টি চার এবং ২ টি ছয় আসে তার ব্যাট থেকে। তবে শেষ পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন শ্রেয়স। তিনি ৫১ বলে অপরাজিত ১০১ রান করে দলকে জয় এনে দেন। তার ব্যাট থেকে আসে ১১ টি চার এবং ৫ টি ছয়।

ফলে পাঞ্জাব আজ ৩ উইকেট হারিয়ে ১৮ ওভারে ২০০ রানে পৌঁছায়। ফলে তারা ৭ উইকেট জয় ছিনিয়ে নেয়। এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য। “রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং শ্রেয়সের। আজ দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিলেন। অধিনায়ক হিসেবে দায়িত্বপূর্ণ ইনিংস‌। সত্যিই প্রশংসনীয়।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা। “লখন‌উ আইপিএলের ইতিহাসে সবচেয়ে ফালতু দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। আজকের বোলিং একেবারেই ফালতু ছিল। লজ্জা লাগা দরকার।” বলেও উল্লেখ করছেন সমর্থকরা।‌

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ভারতের ‘3D’ ক্রিকেটারের করুণ পরিণতি, জানালেন অবসরের সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *