সোমবার আইপিএলের (IPL 2026) আরও একটি জাঁকজমকপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স (Gujarat Titans) মুখোমুখি হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে। চলতি টুর্নামেন্টে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। চোট সমস্যাও তাদের চিন্তার মধ্যে রেখেছে। অন্যদিকে শুরুটা ভালো না হলেও বর্তমানে জয় ধারাবাহিকতার মধ্যে রয়েছে গুজরাট। শুভমান গিল (Shubman Gill) দলকে প্লে অফের দৌড়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক কৌশল সাজাচ্ছেন। ফলে আজকের ম্যাচটি জমজমাটপূর্ণ হতে চলেছে বলে খবর সামনে এসেছে।
Read More: “যেখানে-সেখানে ব্যাট করতে পাঠায়..”, দলকে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রিঙ্কু সিং !!
IPL ম্যাচের সময়সূচি-

গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
ম্যাচ: ৩০
তারিখ: ২০/০৪/২০২৬
ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
GT vs MI Match Preview-

এই বছর আইপিএলে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৬ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এরপর ৪ ম্যাচ পরপর হারের সম্মুখীন হয়ে ছন্দ হারিয়ে ফেলেছে তারা। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে দুরন্ত শতরান হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। কিন্তু এই রান কাজে আসেনি। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং প্রভসিমরান সিং (Prabhsimran Singh)’এর দুরন্ত ব্যাটিং’এ ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।
অন্যদিকে গুজরাট টাইটান্স পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল। এরপর শেষ ৩ ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে শুভমান গিলরা (Shubman Gill)। শেষ ম্যাচে অধিনায়কের দুরন্ত ইনিংসে কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারায় গুজরাট। উল্লেখ্য এখনও পর্যন্ত জিটি এবং এমআই আইপিএলে মোট ৮ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে গুজরাট ৫ টি ম্যাচে এবং মুম্বাই ৩ টি ম্যাচে জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট।
GT’এর একাদশ-
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, রশিদ খান, শাহরুখ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, অশোক শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা
ইমপ্যাক্ট প্লেয়ার- রাহুল তেওয়াটিয়া, মানব সুতার, জেসন হোল্ডার, কুলোয়ান্ত খেজরোলিয়া, অনুজ রাওয়াত
MI’এর একাদশ-
দানিশ মালেওয়ার, কুইন্টন ডি কক (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, ক্রিশ ভগত, জাসপ্রিত বুমরাহ, শেরফেন রাদারফোর্ড, আল্লাহ গজনফার
ইমপ্যাক্ট প্লেয়ার: করবিন বোশ, রাজ বাওয়া, অশ্বনী কুমার, মায়াঙ্ক রাওয়াত,, রঘু শর্মা