TMC'এর ভোটের প্রচারের নতুন মঞ্চ ইডেন, সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা ভেঙে নতুন বিতর্ক ভাইরাল !! 1

আইপিএলের (IPL 2026) লড়াইয়ে জমে উঠেছে ক্রিকেটের উন্মাদনা। বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে ম্যাচগুলি সফলতার সঙ্গে আয়োজন করছে প্রতিটি রাজ্যের ক্রিকেট বোর্ড। গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যাচ দেখার জন্য স্টেডিয়াম ছিল কোনায়-কোনায় পূর্ণ। আজিঙ্কা রাহানের (Ajinka Rahane) নেতৃত্বে মরসুমের প্রথম জয় পেয়েছে দল‌। ফলে ভক্তদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ফিরে এসেছে। এর মধ্যেই রবিবার ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালীন তৃণমূলের পতাকা উড়তে দেখা গেল। এরপরই সিএবির (CAB) নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Read More: “যেখানে-সেখানে ব্যাট করতে পাঠায়..”, দলকে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রিঙ্কু সিং !!

জয়ের মধ্য ফিরল KKR-

TMC'এর ভোটের প্রচারের নতুন মঞ্চ ইডেন, সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা ভেঙে নতুন বিতর্ক ভাইরাল !! 2
KKR vs RR | Image: Getty Images

এই বছর‌ও কলকাতা একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। ফলে দলের একাধিক সমস্যা রীতিমতো আলোচনায় উঠে এসেছিল। এইরকম পরিস্থিতি থেকে রবিবার ইডেন গার্ডেন্সে ঘুরে দাঁড়ায় নাইট বাহিনী। প্রথম ইনিংসেই রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) চাপের মুখে ফেলে দিয়েছিল তারা। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) থেকে সুনীল নারিন (Sunil Narine) বল হাতে জ্বলে উঠেছিলেন। কার্তিক ত্যাগী‌ও (Kartik Tayagi) দুরন্ত ছন্দে ছিলেন। তিনি এবং বরুণ ৩ টি করে উইকেট সংগ্রহ করেন।

২ টি উইকেট পান সুনিল নারিন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল নাইট বাহিনী‌ও। সেই সময় রিঙ্কু সিং (Rinku Singh) অনুকূল রায়ের (Ankul Roy) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। সেই পর্যন্ত ৩৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ২ টি ছয়। ফলে শেষ পর্যন্ত কলকাতা ৪ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছে।

ইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন-

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হিসাবে ইডেন গার্ডেন্স এই বছর‌ও নতুন করে সেজে উঠেছে। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সমস্ত দিক থেকে সফলতার সঙ্গে ম্যাচগুলি আয়োজন করার চেষ্টা করছেন। এছাড়াও পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukharjee) সঙ্গেও তাকে আলাপ-আলোচনা করতে দেখা যাচ্ছে। রবিবার রাজস্থানের বিপক্ষে নাইটদের ম্যাচ দেখার জন্য সমর্থকদের অনুমোদনা ছিল চোখে পড়ার মতো।

স্টেডিয়াম জুড়ে নাইটদের সোনালী এবং বেগুনি রঙের পতাকা উড়তে দেখা যায়। এর মধ্যেই নজরে আসে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের পতাকা। বঙ্গে বিধানসভা ভোটের আবহে আইপিএলের মঞ্চকেই এক সমর্থক রাজনৈতিক প্রচার হিসেবে ব্যবহার করেন। আইপিএলের ম্যাচ চলাকালীন কোনোরকম রাজনৈতিক এবং ধর্মীয় প্রচার মাঠের মধ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফলে কীভাবে নিরাপত্তার বলয় ভেঙে এই কর্মকাণ্ড ঘটালেন ব্যক্তিটি তা নিয়ে উঠছে প্রশ্ন।

দেখুন সেই ভিডিওটি-

https://www.facebook.com/share/r/1GhYZHwGh6/

Read Also: “কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে..”, রিঙ্কু-অনুকূলের মরিয়া চেষ্টায় জয় পেল KKR, রাজস্থানের হারে উচ্ছ্বসিত ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *