আইপিএলের প্রতিটি ম্যাচ যত এগোচ্ছে, ততই বাড়ছে চাপ। এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তাদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) হ্যামস্ট্রিং চোটে পড়ায় দলকে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন রোহিত। মাত্র ১৩ বলে ১৯ রান করে দলকে দ্রুত সূচনা দেন। কিন্তু ইনিংসের মাঝপথেই হঠাৎ অস্বস্তি অনুভব করেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। ম্যাচ চলাকালীন তাঁর আচরণ থেকেই বোঝা গিয়েছিল, তিনি লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন। মাঠে চিকিৎসা নেওয়ার পরেও ব্যাটিং করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সরে দাঁড়াতেই হয়।
চোট পেয়েছেন রোহিত-কোহলি

এই সিদ্ধান্ত সহজ ছিল না। কারণ, একজন অভিজ্ঞ ব্যাটার হিসেবে তাঁর উপস্থিতি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চাপের ম্যাচে তাঁর ভূমিকা আরও বেড়ে যায়। সোমবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর চোটের জায়গায় স্ক্যান করা হয়। সেই সময় তাঁর পাশে ছিলেন দলের অভিজ্ঞ ফিজিও নীতীন পটেল। চোটের প্রকৃতি এবং তার গুরুত্ব নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রোহিতকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে – ফিটনেস পরীক্ষায় পাশ না করলে তাঁকে মাঠে নামানো হবে না।
Read More: IPL 2026: “গরম করে ছেড়ে দিলো…” CSK’র বিরুদ্ধে ৩২ রানে হার KKR’এর, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
শুধু রোহিত শর্মা চোটে আক্রান্ত নন, মুম্বই ও আরসিবি ম্যাচের আগের দিন চোট পেয়েছিলেন বিরাট কোহলি। তাঁকে মুম্বাই ম্যাচে অবশ্য ফিল্ডিং করতে দেখা যায়নি। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর প্রেস কনফারেন্স করে ক্রুনাল পান্ডিয়া জানিয়েছিলেন কোহলি লখনৌ ম্যাচের আগে ফিট হয়ে যাবেন। প্রসঙ্গত, আইপিএল শুরুর আগে চোট পেয়েছিলেন এমএস ধোনি (MS Dhoni)। তবে, CSK সূত্রের দাবি এমএস ধোনি সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার একদম কাছে রয়েছেন। হায়দ্রাবাদের বিরুদ্ধে হলুদ জার্সিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যেতে পারে সুপার কিংসকে।