চেপকের মাঠে কলকাতা নাইট রাইডার্স প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও তুলনামূলক ভাবে একতরফা ভাবে ব্যর্থ হলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩২ রানে ম্যাচ হারলো KKR। এই প্রথম বারের জন্য কোনো মৌসুমে ৫ ম্যাচে জয় পেল না কেকেআর। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত শুরু করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ৩২ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। তরুণ আয়ুশ মাহাত্রে দ্রুত ১৭ বলে ৩৮ রান করে দলকে এগিয়ে দেন। এরপর সরফরাজ খান ও ডেওয়াল্ড ব্রেভিস মাঝের ওভারে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ব্রেভিস ২৯ বলে ৪১ রান করেন।
শেষদিকে শিবম দুবে ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। ফলে চেন্নাই ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান তোলে। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। ফিন অ্যালেন আবারও একবার দ্রুত আউট হন। সুনীল নারাইন (Sunil Narine) কিছুটা লড়াই করলেও বড় রান বানাতে ব্যর্থ হয়। রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। রিঙ্কু সিং ও ক্যামেরন গ্রিনরাও আবারও একবার হতাশ করেছেন। শেষদিকে রোভম্যান পাওয়েল (৩১) ও রমনদীপ সিং (৩৫) লড়াইয়ের চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। কলকাতা ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানেই থামে। ফলে ৩১ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস। সুপার কিংসের হয়ে সর্বাধিক ৩ উইকেট পেয়েছেন নূর আহমেদ, কম্বোজ পেয়েছেন ২ উইকেট। তাছাড়া, খলিল ও আকিল একটি করে উইকেট পেয়েছেন।
৩১ রানে ম্যাচ জিতলো CSK

KKR’এর এই পরাজয়ের জন্য সমাজ মাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়েছে। এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “KKR- কোনো ভাবেই এবার পারফরম্যান্স দেখাতে পারছে না।” আর এক ভক্ত লিখেছেন, “KKR’এর সব দিকেই সমস্যা।” “এবারের আইপিএলে সবথেকে দুর্বল দল এই KKR।” – এমনটাই মত ক্রিকেট ভক্তদের। “চেন্নাইয়ের মতন দলের কাছেও KKR হারছে, এদের লজ্জা লাগা উচিত।” আর এক ভক্ত লিখেছে, “ক্যাপ্টেন কোটা বন্ধ করতে হবে।”
দেখেনিন টুইট
2-0-30-0 with the ball
0(1) with the batCostliest allrounder Cameron Green for you. pic.twitter.com/W1Vq0UqfH5
— TukTuk Academy (@TukTuk_Academy) April 14, 2026
https://x.com/Rajiv1841/status/2044101638697431291?s=20
SRK after buying Cameron Green pic.twitter.com/v60xhlVXWx
— Sagar (@sagarcasm) April 14, 2026
Man is on a mission to be the first captain CSK fans can’t stand 😭 pic.twitter.com/jymBX6mrL2
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 14, 2026
Probably the biggest mistake KKR made this season was to make Andre Russell the coach and not use him as an-rounder. The ploy of keeping him in the KKR dug out and not letting other franchises buy him at auction hasn't worked. Isn't he still a better all-rounder than the Rs 25…
— Mohammad Kaif (@MohammadKaif) April 14, 2026
Finn Allen got out early and scored fewer runs than Sunil Narine. pic.twitter.com/J7ZSW2OlYO
— Dinda Academy (@academy_dinda) April 14, 2026