IPL 2026: দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে। দলের হয়ে দুরন্ত ব্যাটিং করেন পাথুম নিশাঙ্কা। তিনি মাত্র ২৯ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি বিশাল ছক্কা। শুরুটা ভালো হলেও মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি। লোকেশ রাহুল ১৪ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারের ব্যাটাররা বড় রান করতে ব্যর্থ হন। অধিনায়ক অক্ষর প্যাটেল ২২ বলে মাত্র ১১ রান করেন।
শেষদিকে আশুতোষ শর্মা ২৮ বলে ৩৯ রানের লড়াকু ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। কার্তিক ত্যাগী ও অনুকূল রায় দুটি করে উইকেট তুলে নেন। এছাড়া সুনীল নারিন নিজের চার ওভারে খুব কম রান খরচ করে গুরুত্বপূর্ণ একটি উইকেট নেন। এখন ম্যাচ জিততে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ১৪৩ রান।
বিস্তারিত আসছে…