"বাংলার খেলাধুলা শেষ করে দিয়েছে‌..", অরুপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ তেওয়ারির !! 1

আইপিএলের (IPL 2026) মঞ্চে কোন দলগুলি শেষ চারে জায়গা করে নেবে তা নিয়ে লড়াই কার্যত জমজমাট হয়ে উঠেছে। এর মধ্যেই তামিলনাড়ু, কেরালা সহ পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক পরিস্থিতিও চর্চায় রয়েছে।‌ তৃণমূলকে বিপুল আসনে পরাজিত করে বাংলায় প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি। এবার মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সরকারের বিপক্ষে একাধিক অভিযোগ সামনে উঠে আসছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tewari) সোশ্যাল মিডিয়ার রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের (Arup Biswas) দিকে আঙ্গুল তুলে বিস্ফোরক অভিযোগ করলেন এই তারকা।

Read More: “সামলাতে না পারলে ক্যাপ্টেন্সি…” KKR ম্যাচের আগে চাপে অক্ষর প্যাটেল, ইরফান পাঠান নিলেন একহাত !!

"বাংলার খেলাধুলা শেষ করে দিয়েছে‌..", অরুপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ তেওয়ারির !! 2
Manoj Tiwary | Image: Getty Images

এই বছর পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। ৪ মে ছিল ভোটের ফলাফল প্রকাশ। ২০৭ টি সিট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। ফলে তারা এবার নতুন সরকার গড়তে চলেছে। আগামীকাল ব্রিগেডে শপথ গ্রহণ করবে নতুন সরকারের মন্ত্রিসভা। এর মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারির বিস্ফোরক মন্তব্য আলোচনায় উঠে এসেছে।

তিনি এক সময় তৃণমূল সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন। এর ফলে বাংলার ক্রীড়াক্ষেত্রে ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন এই তারকা। মনোজ বলেন, “আমাকে এমন একটি মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল সেখানে কোনো কাজ ছিল না। শুধু দফতরে বসে চা বিস্কুট খেতাম। অরুপ বিশ্বাস‌‌‌ আমায় কোনো কাজ করতে দিতেন না। ‌ নতুন কোনো প্রকল্পের কথা ভাবলে তা করতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীও আমার কথা শুনতেন না।”

তৃণমূল ছাড়লেন মনোজ-

"বাংলার খেলাধুলা শেষ করে দিয়েছে‌..", অরুপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ তেওয়ারির !! 3
Manoj Tiwary | Image: Getty Images

বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তেওয়ারি রজ্যের রাজনীতিতেও নিজের পরিচয় তৈরি করেছিলেন। ২০২১ সালে যোগদান করেন তৃণমূলে। শিবপুর থেকে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়ে রাজ্যের মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী করা হয় তাকে। তবে এই বছর তৃণমূলের পক্ষ থেকে বিধানসভায় টিকিট পাননি। বিজেপি বাংলায় সরকার গড়তেই তিনি তৃণমূল দল ছাড়তে চলেছেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এই তারকা ক্রিকেটার বলেন, “আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার তৃণমূলের অধ্যায় এখানেই শেষ হয়েছে।” উল্লেখ্য ১৪৮ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে মনোজের রয়েছে মোট ১০১৯৬ রান। এর সঙ্গেই ৩২ টি উইকেট তুলে নিয়েছেন‌। এছাড়াও বাংলার কিংবদন্তি ক্রিকেটারের ৯৮ টি আইপিএল ম্যাচে ১৬৯৫ রান রয়েছে। দেশের জার্সিতে ১২ টি ওডিআই এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ‌ও খেলেছেন।

Read Also: রিয়ানের শাস্তি নিয়েও ‘নো টেনশন’! উড়ন্ত বিমানে ধূমপান করে নতুন বিতর্কে চাহাল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *