নারিন-কার্তিকের বিধ্বংসী বলে দিল্লির বিপর্যয়, প্রথম ইনিংসেই চালকের আসনে KKR !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) আজ মরণ-বাঁচন ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আজ দিল্লির হয়ে প্রথম ইনিংসে পাথুম নিশঙ্কা (Pathum Nissanka) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তবে নাইটদের বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় তারা। এরপর আশুতোষ শর্মা (Ashutosh Sharma) এসে দলের হাল ধরেন। ফলে দল সম্মানজনক লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে।

Read More: “সামলাতে না পারলে ক্যাপ্টেন্সি…” KKR ম্যাচের আগে চাপে অক্ষর প্যাটেল, ইরফান পাঠান নিলেন একহাত !!

দুরন্ত শুরু করেন নিশঙ্কা-

নারিন-কার্তিকের বিধ্বংসী বলে দিল্লির বিপর্যয়, প্রথম ইনিংসেই চালকের আসনে KKR !! 2

আজ দিল্লির হয়ে ওপেনিং করতে নেমে পাথুম নিশঙ্কা এবং কেএল রাহুল (KL Rahul) দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু রাহুল ১৪ বলে মাত্র ২৩ রান করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার। তবে নিশঙ্কা আজ ২৯ বলে ৫০ রান করে জ্বলে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার এবং ৩ টি ছয়। তবে এরপর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বোলিং আক্রমণে চাপের মুখে পড়ে যায় তারা।

১০ বলে মাত্র ৮ রান করে মাঠ ছাড়েন নীতিশ রানা (Nitish Rana)। সামির রিজভীর (Sameer Rizvi) ব্যাট থেকে আসে ৭ বলে ৩ রান। এর সঙ্গেই ৪ বলে ২ রানে ট্রিস্টান স্টাবস আউট হয়ে গেলে দিল্লির রানের গতি অনেকটাই কমে যায়।

হাল ধরেন আশুতোষ-

নারিন-কার্তিকের বিধ্বংসী বলে দিল্লির বিপর্যয়, প্রথম ইনিংসেই চালকের আসনে KKR !! 3
DC vs KKR | Image: Getty Images

দলের বিপর্যয়ের মুখে আজ দিল্লির হয়ে হাল ধরেন আশুতোষ শর্মা এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। অধিনায়ক আজ ১১ রান করে আউট হয়ে গেলেও আশুতোষ একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। ২৮ বলে ৩৯ রান করেন তিনি‌। ৩ টি চার এবং ৩ টি ছয় আসে তার ব্যাট থেকে। ফলে দিল্লি প্রথম ইনিংসে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছে।

উল্লেখ্য আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন সুনীল নারিন (Sunil Narine)। তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ টি উইকেট সংগ্রহ করেন। অনুকূল রায় (Anukul Roy) ৪ ওভারে ৩১ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট। কার্তিক ত্যাগীও (Kartik Tayagi) আজ ৪ ওভারে ২৫ রান দিয়ে শিকার করেছেন ২ টি উইকেট। বৈভব অরোরা‌ও (Vaibhav Arora) এবং ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) পেয়েছেন ১ টি উইকেট।

Read Also: রিয়ানের শাস্তি নিয়েও ‘নো টেনশন’! উড়ন্ত বিমানে ধূমপান করে নতুন বিতর্কে চাহাল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *