DC vs KKR TOSS REPORT: টসে জিতল কলকাতা, মরণ-বাঁচন ম্যাচে একাদশ নিয়ে চমকে দেওয়া সিদ্ধান্ত রাহানের !! 1

আইপিএলের (IPL 2026) পয়েন্ট তালিকায় ঘটছে দ্রুত পালাবদল। প্লে অফের দৌড়ে এগিয়ে থাকতে চাইছে প্রতিটি দল। আজ মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুই পয়েন্ট তুলে নিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে চাইছে দুই দল। ধারাবাহিকভাবে পরাজিত হয়ে পিছিয়ে পড়েছিল নাইট বাহিনী। তবে বর্তমানে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে চলেছে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। আজও চমক দিতে প্রস্তুত তারা। অন্যদিকে অক্ষর প্যাটেলকে (Axar Patel) কিছুটা ছন্নছাড়া দেখালেও ঘুরে দাঁড়াতে মরিয়া দিল্লি‌ও। দুই দলের একাদশেও বেশ কিছু কৌশলগত পরিবর্তন এবার দেখতে পাওয়া গেল‌।

Read More: “সামলাতে না পারলে ক্যাপ্টেন্সি…” KKR ম্যাচের আগে চাপে অক্ষর প্যাটেল, ইরফান পাঠান নিলেন একহাত !!

IPL ম্যাচের সময়সূচি-

Ipl 2025
DC vs KKR | Image: Getty Images

দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স

ম্যাচ: ৫১

তারিখ: ০৮/০৫/২০২৬

ভেন্যু: অরুন জেটলি স্টেডিয়াম, দিল্লি

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

DC vs KKR Match Preview-

ipl-2025-dc-vs-kkr-match-report
DC vs KKR | Image: Getty Images

এই বছর আইপিএলে পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল দিল্লি। কিন্তু বর্তমানে টুর্নামেন্টে ১০ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে তারা। শেষ ম্যাচে অক্ষর প্যাটেলরা চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ৮ উইকেটে পরাজিত হয়। ম্যাচে সামির রিজভী (Sameer Rizvi) এবং ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ছাড়া আর কেউ ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে সঞ্জু স্যামসন (Sanju Samson) ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে দলকে জয় এনে দেন।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল। এর মধ্যে ১ টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। তবে এরপর ৩ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে নাইট বাহিনী। আজিঙ্কা রাহানেরা শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) ৭ উইকেটে পরাজিত করে। উল্লেখ্য দিল্লি এবং কলকাতা এখনও পর্যন্ত আইপিএলে মোট ৩৫ টি ম্যাচে মুখোমুখি হয়েছে‌। তার মধ্যে নাইটরা ১৫ টি ম্যাচে এবং অক্ষর প্যাটেলরা ১৯ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা।

DC’এর একাদশ-

কেএল রাহুল (উইকেটরক্ষক), পাথুম নিসঙ্কা, সমীর রিজভী, নীতীশ রানা ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি, বিপ্রজ নিগম, মুকেশ কুমার

ইমপ্যাক্ট প্লেয়ার: অভিষেক পোরেল, ডেভিড মিলার, করুণ নায়ার, কুলদীপ যাদব, টি নটরাজন,

KKR’এর একাদশ-

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনিশ পান্ডে, রিঙ্কু সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার- ফিন অ্যালেন, রমনদীপ সিং‌, ত্যাজস্বি দাহিয়া, নবদীপ সাইনি, টিম সেইফার্ট

Read Also: রিয়ানের শাস্তি নিয়েও ‘নো টেনশন’! উড়ন্ত বিমানে ধূমপান করে নতুন বিতর্কে চাহাল

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *