আইপিএল ২০২৬-এ (IPL 2026) পাঞ্জাব কিংস দলের দুরন্ত পারফরম্যান্সের কেন্দ্রে রয়েছেন তাঁদের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ১৬ই এপ্রিল ওয়াংখ্যারে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স এই মরসুমে তাঁর অসাধারণ ফর্ম এবং নেতৃত্বের এক নিখুঁত উদাহরণ। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে নাস্তানাবুদ করে দিয়েছিল পাঞ্জাব কিংস। আর সেই জয়ের নেপথ্যে ছিলেন ক্যাপ্টেন আইয়ার। ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাধারণত যেকোনও দলই কিছুটা চাপ অনুভব করে। কিন্তু পাঞ্জাব কিংসের ক্ষেত্রে তা একেবারেই দেখা যায়নি। কারণ শুরু থেকেই প্রভসিমরান ও শ্রেয়াস আইয়ার ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। তিনি শুধু দ্রুত রান করেননি, বরং পুরো ইনিংসটিকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে গেছেন। ম্যাচটি হাতছাড়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মাত্র ৩৫ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৫টি চার এবং ৪টি ছক্কা।
পাঞ্জাবের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ পন্টিং

এই ইনিংসের সময় তিনি প্রভসিমরান সিং -এর সঙ্গে গড়ে তোলেন ১৩৯ রানের জুটি, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রভসিমরান ৮০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচ শেষে আইয়ারের প্রশংসা করতে গিয়ে পন্টিং বলেন, “শ্রেয়াস আইয়ার তার খেলাকে অন্য এক স্তরে নিয়ে গেছেন। আপনারা তাকে অনেক দিন ধরে চেনেন। আপনারা তাকে খেলতে দেখেছেন। আপনারা তাকে নেতৃত্ব দিতে দেখেছেন। আমার মনে হয় তার খেলার সব দিকই বদলে গেছে।” আইয়ারের সবচেয়ে বড় শক্তি এখন তাঁর আত্মবিশ্বাস এবং ম্যাচ পড়ার ক্ষমতা। তিনি জানেন কখন আক্রমণ করতে হবে, কখন শান্ত থাকতে হবে এবং কীভাবে ম্যাচ শেষ করতে হবে। পন্টিং আরও বলেন, “ব্যক্তি হিসেবে সে বদলে গেছে এবং নিজের খেলার ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।” এই ম্যাচে তাঁর ফিল্ডিংও বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। হার্দিক পান্ডিয়া-কে আউট করার জন্য তাঁর রিলে ক্যাচটি ছিল অসাধারণ।“
Read More: প্রথম দল হিসেবে বাদ পড়লো KKR, ভেঙে গেল প্লে-অফের স্বপ্ন !!
পন্টিংয়ের চোখে নতুন শ্রেয়াস আইয়ার

এই ধরনের উপস্থিত বুদ্ধি একজন নেতার ক্ষেত্রেই দেখা যায়। এই প্রসঙ্গে পন্টিং বলেন, “আমার দেখা অন্যতম সেরা ক্যাচগুলোর একটি এটি।” আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস এখন একেবারে অন্য মানসিকতা নিয়ে খেলছে। তারা শুধু ম্যাচ জিতছে না, বরং প্রতিপক্ষকে পুরোপুরি চাপে ফেলে দিচ্ছে। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস এই মরসুমে একেবারে অন্য রূপে ধরা দিয়েছে। টানা পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব। একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়া সত্ত্বেও তারা এখনও অপরাজিত রয়েছে। ক্যাপ্টেন আইয়ারের প্রশংসা করে পন্টিং বলেন, “শ্রেয়াস আইয়ারের মতো একজন অধিনায়কের সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি। তিনি শুধু একজন অসাধারণ ব্যাটসম্যানই নন, একজন অসামান্য অধিনায়কও। তাঁর মধ্যে নেতা হওয়ার সব যোগ্যতা রয়েছে, দলকে ঐক্যবদ্ধ রাখতে ভালোবাসেন তিনি। প্রতিটি ম্যাচে তিনি যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন এবং দলকে সামলেছেন তা প্রশংসনীয়। টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রেয়াস আইয়ার এখন ভারতের অন্যতম সেরা অধিনায়ক এবং ব্যাটসম্যান।“