চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চেও বেশ জমে উঠেছে গতকাল নিজেদের পঞ্চম পরাজয়ের মুখোমুখি হল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবারের আইপিএলে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি নাইট রাইডার্স দল। অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) এই দলটিকে একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না। এবারের আইপিএলে প্রথম দল হিসেবে বাদ পড়তে পারে কেকেআর।
জয়ের মুখ দেখেনি KKR

এবারের আইপিএলে প্রথম দল হিসেবে বাদ পড়তে পারে কলকাতা নাইট রাইডার্স তারা ইতিমধ্যেই ছটি ম্যাচ খেলে নিয়েছে যেখানে বৃষ্টি বিচ্ছিন্ন ম্যাচেই একটি পয়েন্ট অর্জন করেছে তারা দলের ক্রমাগত ব্যর্থতার ফলে এই মৌসুমে প্লে অফ খেলা সম্ভব নয় তাদের পক্ষে নাইট রাইডার্স দলের এখনো পর্যন্ত আটটি খেলা বাকি রয়েছে বাকি দলগুলি যেভাবে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে তাতে কলকাতার পক্ষে কামব্যাক করাটা সহজ হবে না। বাঁকি আটটি ম্যাচের মধ্যে দিল্লির বিরুদ্ধে দুটি ও রাজস্থান, গুজরাট, মুম্বই, ব্যাঙ্গালুরু, সানরাইজার্স ও লখনউ-এর বিরুদ্ধে খেলবে।
প্রথম ম্যাচ থেকেই কেকেআর চোট সমস্যায় ভুগছে। শুরুতেই হার্ষিত রানা (Harshit Rana) এবং আকাশ দীপ (Akash Deep) দলের দুই তারকা পেসার ছিটকে গিয়েছিলেন। তাদের অভিজ্ঞতাকে মিস করছে কেকেআর। এমনকি, শ্রীলঙ্কান পেসার মতিশা পথিরানা এখনও দলের হয়ে একটিও ম্যাচ খেলেননি। তিনি দলের সঙ্গে যোগদান করার পরে কতটা সুস্থ থাকবেন বা তাঁর পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে সংশয় রয়েছে।
এই মৌসুমে কেকেআর দশম স্থানে রয়েছে, এই প্রথম বার কেকেআর তাদের শুরুর ছয়টি ম্যাচে জয় পায়নি। কেকেআরের খেলা নিয়েও নানান প্রশ্ন উঠছে। পরিকল্পনা, প্রথম একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞেরা। নাইট দলের ব্যাটসম্যানরা এখনও দুই তিন বছর আগের ক্রিকেট খেলছে, ব্যাটসম্যানরা যেদিন রান বানাচ্ছে, সেদিন বোলাররা ফ্লপ আবার বোলাররা যেদিন ভালো করছেন সেদিন ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছে।
প্লে-অফ যাওয়ার স্বপ্ন শেষ KKR-এর

এই পরিস্থিতিতে কেকেআরের পক্ষে প্লে-অফে পৌঁছানো সম্ভব নয়। আইপিএলের ধারাভাষ্যকারদের একাংশের মতে, কেকেআর দু’তিন বছর আগের টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। কেকেআরের বাঁকি আট ম্যাচেই জিততে হবে। তবে এই প্রতিপক্ষ দলগুলোকে হারানো সহজ হবে না তাদের। ঘরের মাঠে কেকেআর এখনও চারটি ম্যাচ খেলবে। তবে, ঘরের মাঠেও সেভাবে কোনোভাবেই ছন্দ ফিরে পাচ্ছে না দল।