SRH vs CSK TOSS REPORT: টসে জিতল চেন্নাই, হায়দ্রাবাদের বিপক্ষেও ধোনিকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রুতুরাজের !! 1

চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) নিয়ে আইপিএলে (IPL 2026) প্রতি বছর উন্মাদনা লক্ষ্য করা যায়। এই বছর রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) নেতৃত্বে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে পরপর শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ‌ও (Sunrisers Haydrabad) এখনও পর্যন্ত টুর্নামেন্টে সেইভাবে জ্বলে উঠতে পারেনি। ফলে শেষ ম্যাচে জয়ের মধ্যে ফেরায় সাফল্যকে ধরে রাখতে মরিয়া ঈশান কিষাণরা (Ishan Kishan)। ফলে আজ ঘরের মাঠে চেন্নাইকে হারানোর জন্য হায়দ্রাবাদরা নতুন করে কৌশল তৈরি করছে।

Read More: গিলের বিধ্বংসী ব্যাটিং’এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত কলকাতার !!

IPL ম্যাচের সময়সূচি-

SRH vs CSK TOSS REPORT: টসে জিতল চেন্নাই, হায়দ্রাবাদের বিপক্ষেও ধোনিকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রুতুরাজের !! 2
LSG vs SRH | Images: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস

ম্যাচ: ২৭

তারিখ: ১৮/০৪/২০২৬

ভেন্যু: রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

SRH vs CSK Match Preview-

SRH vs CSK TOSS REPORT: টসে জিতল চেন্নাই, হায়দ্রাবাদের বিপক্ষেও ধোনিকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রুতুরাজের !! 3
CSK vs DC | Images: Getty Images

এই বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ৬ উইকেটে হেরে যাত্রা শুরু করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ‌। এরপর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৬৫ রানে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নেয় তারা। কিন্তু এরপর পরপর লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে ৫ উইকেটে এবং পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়ে ধাক্কা খায় ঈশান কিষাণরা (Ishan Kishan)। তবে শেষ ম্যাচে আবারও জয়ের মধ্য ফিরেছে হায়দ্রাবাদ‌।

এই ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে পরাজিত করে। বল হাতে জ্বলে উঠেছিলেন প্রফুল হিঙ্গে (Praful Hinge) এবং সাকিব হুসেন (Sakib Hussain)। অন্যদিকে চেন্নাই সুপার কিংস এই বছর প্রথম ৩ ম্যাচে পরাজিত হয়েছিল। তবে শেষ দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ২৩ রানে এবং কলকাতা নাইট রাইডার্সকে ৩২ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। এখনও পর্যন্ত চেন্নাই এবং হায়দ্রাবাদ আইপিএলের মঞ্চে মোট ২২ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে সিএসকে ১৫ টি ম্যাচে এবং এস‌আর‌এইচ ৭ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

SRH’এর একাদশ-

ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা (উইকেটকিপার), অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, সাকিব হুসেন, শিবাং কুমার, প্রফুল হিঙ্গে, ঈশান মালিঙ্গা

ইমপ্যাক্ট প্লেয়ার: লিয়াম লিভিংস্টোন, হর্ষাল প্যাটেল, রবিচন্দ্রন স্মরন, হর্ষ দুবে, ডিলশান মাধুশঙ্কা

CSK’এর একাদশ-

সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), সরফরাজ খান, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, ম্যাথিউ শর্ট, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, মুকেশ চৌধুরী

ইমপ্যাক্ট প্লেয়ার- আয়ুষ মাত্রে, কার্তিক শর্মা, প্রশান্ত বীর, ম্যাট হেনরি, রামকৃষ্ণ ঘোষ

Read Also: ভাইস ক্যাপ্টেন মানেই অভিশাপ, কেকেআরের অদ্ভুত ট্রেন্ডে ধুঁকছেন রিঙ্কু সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *