IPL 2026: আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৫ রান। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভালো সূচনা এনে দেন ওপেনার ফিল সল্ট (Philip Salt)। মাত্র ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে, বিরাট কোহলি শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ১৩ বলে ১৯ রান করে তিনি আউট হন। দেবদত্ত পাডিক্কালও ১৮ রান করে ফিরে যান। অধিনায়ক রজত পাটিদার শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে চাইলেও ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
মধ্যক্রমে টিম ডেভিড কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। ১৭ বলে ২৬ রান করে দলের স্কোর এগিয়ে নিয়ে যান তিনি। উইকেটকিপার জিতেশ শর্মা ধীর গতিতে ১৪ রান করেন, যা দলের রান তোলার গতিকে অনেকটাই কমিয়ে দেয় এবং ক্রুনাল পান্ডিয়া ১২ রান যোগ করেন। রোমারিও শেফার্ড খুব বেশি অবদান রাখতে পারেননি।দিল্লির বোলারদের মধ্যে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল দু’টি করে উইকেট তুলে নেন। এছাড়া লুঙ্গি এনগিডিও ২টি উইকেট পান। মুকেশ কুমার একটি উইকেট নেন। বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখিয়ে বেঙ্গালুরুকে বড় স্কোর করতে দেননি তারা। এই মৌসুমে প্রথম বারের জন্য ২০০’এর কম রান বানালো আরসিবি। দিল্লির অনবদ্য পারফরম্যান্সের জন্য সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
এক ভক্ত লিখেছেন, “জিতেশ শর্মার মুখেই শুধু জোর, পারফরম্যান্সের বেলায় কিছুই নেই।” এক ভক্ত লিখছেন, “দিল্লি আজকে তাদের আসল রূপ দেখিয়েছে।” আর এক ভক্ত লিখেছেন, “আরিসবির ব্যাটসম্যানরা সবাই টুক টুক করে টেস্ট খেলেই চললো।” আর এক ভক্ত লিখেছেন, “আজকে আরসিবি টেস্ট ভেবে টি-টোয়েন্টি খেলতে নেমেছিল।”
দেখেনিন টুইট
Jitesh Sharma 🤡 pic.twitter.com/fDuyVutyk6
— v. Jatin (@JatinTweets_) April 18, 2026
Jitesh Idol is Vadapav no wonder he had one fluke season we should replace this snake with Venky and Salt can be our WK. pic.twitter.com/DtKgc7OyKc
— Dive (@crickohlic) April 18, 2026
Pungi Chingdi if you concede more than 10 runs in this over, give up bowling.
— Silly Point (@FarziCricketer) April 18, 2026
First team to restrict RCB to under 200 while batting first in this IPL
Delhi Capitals 🫡🔥 pic.twitter.com/gX5dPc1Nn0
— Ayyappan (@Ayyappan_1504) April 18, 2026
This is so so funny man, Krunal & Ngidi😭😭😭😭 pic.twitter.com/zGIh6AqeUy
— Rajiv (@Rajiv1841) April 18, 2026
The orange cap would have looked good on this green jersey 💔 pic.twitter.com/4ZTFkQkDA2
— Dinda Academy (@academy_dinda) April 18, 2026
Absolute world class bowling performance from DC in death overs.
Only 2 boundaries hit in last 6 overs. pic.twitter.com/6ka1YiO6oB
— Silly Point (@FarziCricketer) April 18, 2026
What fantasic knock under pressure from Jitesh Sharma, 14 off just 20 balls 🔥🔥 pic.twitter.com/7N53UwZo6n
— TukTuk Academy (@TukTuk_Academy) April 18, 2026
What is Jitesh even doing? ruined the whole momentum and also got david's wicket
— Kevin (@imkevin149) April 18, 2026