চলছে ক্রিকেটের অন্যতম উৎসব আইপিএলের (IPL 2026) মহাযুদ্ধ। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাল মিলিয়ে অভিজ্ঞ তারকারা জ্বলে ওঠার চেষ্টা করছেন। অন্যদিকে ২০২৭ বিশ্বকাপকে (WC 2027) সামনে রেখে বিশেষ করে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) এই টুর্নামেন্টকে প্রস্তুতি হিসেবে দেখছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) হয়ে এই বছরও ব্যাটিং অর্ডারে নিজের ছাপ ফেলেছেন কিং কোহলি। তাকে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যেত দেখা যাচ্ছে। এর মধ্যেই এবার সুন্দরী বিদেশি ইনফ্লুয়েন্সরের পোস্টে লাইক দিয়ে আলোচনায় উঠে এলেন এই তারকা।
Read More: মাঠের মাঝেই হার্দিক-বুমরাহর তুমুল বচসা! হতবাক রোহিত শর্মা
দুরন্ত ফর্মে বিরাট-

গত বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের মতো ট্রফি জয় করেছিল। এই মরসুমে দলের হয়ে বিরাট কোহলি ১৫ ম্যাচে ৬৭৫ রান সংগ্রহ করেছিলেন। এই বছরও দলের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন এই তারকা। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে তিনি ৩৮ বলে ৬৯ রান সংগ্রহ করেছিলেন। এরপর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে করেন ২৮ রান।
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বিপক্ষে চাপের মুখে দাঁড়িয়ে তার ব্যাট থেকে ১৬ বলে ৩২ রান এসেছিল। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হয়ে ৩৮ বলে অর্ধশতরান হাঁকান বিরাট। এমনকি শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষেও ছন্দে ছিলেন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে এই ম্যাচে করেছিলেন ৩৪ বলে ৪৯ রান। ফলে চলতি মরসুমে কিং কোহলি এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে শীর্ষে পৌঁছে গেছেন।
বিরাটের কান্ড ভাইরাল-

এই বছর আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রায় প্রতিটি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থেকে বিরাট কোহলিকে সমর্থন করছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এই জুটি ভক্ত মহলে সব সময় আলোচনা থাকে। এবার চলতি টুর্নামেন্টের মধ্যেই মাঠের বাইরে এক অদ্ভুত কান্ড ঘটিয়ে আলোচনায় উঠে এসেছেন কিং কোহলি। এই তারকা সম্প্রতি জার্মানি ইনফ্লুয়েন্সারের পোস্টে লাইক দিয়ে আলোচনায় উঠে এসেছেন।
বৃহস্পতিবার রাত থেকে একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াম ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ আফ্রিকান জার্মান সুন্দরী লিজলাজের একটি ছবিতে ৩৭ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। তার মধ্যে রয়েছেন বিরাট কোহলিও। তিনি কবে এই ছবিতে লাইক করেছিলেন তা স্পষ্ট নয় এখনও। তবে বৃহস্পতিবার রাত থেকে ছবিটি ভাইরাল হয়েছে। উল্লেখ্য এর আগে অভনীত কৌর নামে এক লাস্যময়ীর ছবিতে লাভ রিয়্যাক্ট করে চর্চায় উঠে এসেছিলেন। আবারো এই রকম কর্মকান্ড ঘটায় আনুষ্কার সঙ্গে কোহলির কি দুরত্ব তৈরি হয়েছে তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
দেখুন ট্যুইট চিত্র-
Virat Kohli liked a photo of an influencer (by mistake obviously)
Yuzvendra Chahal commented "Algorithm" on that post. 😭😭😭 pic.twitter.com/IdxX4kbiZY
— Incognito (@Incognito_qfs) April 17, 2026