"প্যান্ট হলুদ করে ফেলেছে..." গুজরাটের বিরুদ্ধে আবারও পরাজিত KKR, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের দুর্দশা আইপিএল ২০২৬-এ যেন কাটছেই না। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও হারতে হল নাইটদের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে, কিন্তু পাওয়ার প্লের শুরুতেই ৩ উইকেট হারিয়ে পিছিয়ে পড়েছিল নাইট দল। দলের দুই ওপেনাররা দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় রাহানেরা।  এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন ক্যামেরন গ্রিন। তাঁর দারুণ ৫৫ বলে ৭৯ রানের ইনিংসে কিছুটা লড়াইয়ে ফেরে কলকাতা। মাঝেমধ্যে ছোট ছোট অবদান এলেও ২০ ওভারে ১৮০ রানে থামে নাইট দের ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে এই ধরণের রান আজকাল সুরক্ষিত নয়। গুজরাট আজকের ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করেছে।

টানা ৬ ম্যাচে জয় পেল না KKR

 KKR
GT vs KKR | Image: Getty Images

গুজরাট শুরুটা ভালো করলেও শেষের দিকে জিততে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে তাদের। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ক্যাপ্টেন  শুভমান গিল। তাঁর দুরন্ত ৫০ বলে ৮৬ রানের ইনিংস গুজরাটকে জয়ের খুব কাছে পৌঁছে দেয়। সাই সুদর্শন (২২), জস বাটলার (২৫), গ্লেন ফিলিপ্স (১৯), ওয়াসিংটন সুন্দর (১৯) রানের অবদান রাখেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে জয় নিশ্চিত করে গুজরাট। আজকের ম্যাচ জিতে গুজরাট চতুর্থ স্থানে উঠে এসেছে এবং শেষেই ঠাঁই হয়েছে কেকেআরের।

READ MORE; “প্রতি ম্যাচেই হে@&গে ছড়াচ্ছে…” গুজরাটের বিরুদ্ধে ১ রানে আউট রিঙ্কু সিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

এক ভক্ত লিখেছেন, ”সবাইকে কেকেআর ফ্রি ২ পয়েন্ট করতে দিচ্ছে।” অন্য এক ভক্তের দাবি, “কেকেআরের উচিত পুরো দলটাকেই ছেটে ফেলার।” আর এক ভক্ত লিখেছেন, “বুদ্ধিহীনদের দল হলো এই কেকেআর।” আর এক ভক্তের দাবি, “কেকেআরকে নিয়ে আর কিছু বলার নেই, ওরা শুধুমাত্র দল বাড়ানোর জন্যই খেলছে।” আর এক ভক্তের দাবি, “এভাবে কবে কোন দল ৬ ,ম্যাচে পয়েন্ট পায়নি আমাদের মনে পড়ছে না।” ”ম্যাচ জিততে গেলে রাহানেকে আগে ছাটাই করতে হবে।” – এক ভক্তের দাবি।

READ ALSO: IPL 2026: গিলের বিধ্বংসী ব্যাটিং’এ জয়ের হ্যাটট্রিক গুজরাটের, পরাজয় অব্যাহত KKR-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *