"পচা মালগুলো হাটাও..", গ্ৰিনের ব্যাটে মান বাঁচালেও এক‌ই তিমিরে KKR, নেটিজেনদের ক্ষোভ এল প্রকাশ্যে !! 1

আজ আইপিএলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মাঠে নেমেছে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। কিন্তু নাইট বাহিনী আজ‌ও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় তারা‌‌। এইরকম পরিস্থিতিতে ব্যাট হাতে জ্বলে ওঠেন ক্যামেরন গ্ৰিন (Cameron Green)। তার দুরন্ত ব্যাটিং’এ লড়াই করার মতো রান সংগ্রহ করল কলকাতা।

Read More: মাঠের মাঝেই হার্দিক-বুমরাহর তুমুল বচসা! হতবাক রোহিত শর্মা

চ্যালেঞ্জ ছুঁড়ে দিল KKR-

"পচা মালগুলো হাটাও..", গ্ৰিনের ব্যাটে মান বাঁচালেও এক‌ই তিমিরে KKR, নেটিজেনদের ক্ষোভ এল প্রকাশ্যে !! 2
GT vs KKR | Image: Getty Images

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে আসেন টিম সেইফার্ট (Tim Seifert) এবং আজিঙ্কা রাহানে। প্রথম ওভারেই আউট হয়ে ফিরে যান অধিনায়ক। তিনি আজ খাতাই খুলতে পারেননি। সেইফার্ট লড়াই চালানোর চেষ্টা করলেও ১৪ বলে ১৯ রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। ২ টি চার এবং ১ ছক্কা হাঁকান তিনি। আজ অঙ্গকৃষ রঘুবংশীও (Angkrish Raghuvanshi) দলকে ভরসা দিতে ব্যর্থ হন।

অন্যদিকে রোভম্যান পাওয়েল (Rovman Powell) ২০ বলে ২৭ রান করে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে হাল ধরেন ক্যামেরন গ্ৰিন (Cameron Green)। তিনি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। রিঙ্কু সিং (Rinku Singh) এবং রমনদীপ সিং‌ (Ramandeep Singh)’ও দলকে আত্মবিশ্বাস দিতে পারেননি। রিঙ্কু ২ বলে ১ রান করে এবং রমনদীপ ৮ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন।

ক্যামেরন গ্ৰিন একাই দায়িত্ব নিয়ে ৫৫ বলে ৭৯ রান করেন। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৪ টি ছয়। এই রানের ওপর ভর করে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে কলকাতা। গুজরাটের হয়ে আজ কাগিসো রাবাডা (Kagiso Rabada) ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। দুটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং অশোক শর্মা (Ashok Sharma)। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে একাধিক মন্তব্য।

“কয়েকটি ম্যাচে ব্যর্থ হলেও ক্যামেরন গ্ৰিন আজ নিজেকে প্রমাণ করেছেন। আগামী ৫ বছর তিনি দলের অন্যতম অ্যাসেট হতে চলেছেন। কিন্তু শেষের দিকে মাথামোটা ব্যাটসম্যানরা তাকে স্ট্রাইক‌ই দেয়নি।” বলে জানাচ্ছেন অনেকে। “অধিনায়ক, সহ অধিনায়ক রান করতেই পারছেন না। এই দল কিভাবে প্লে অফে পৌঁছাবে। একাদশে পরিবর্তন না আনলে কিছুই পাল্টাবে না।”,‌ বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: KKR ছাড়লেই সুপারস্টার! শাকিব থেকে সূর্য—ভুলের মাশুল দিচ্ছে নাইট শিবির

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *