GT vs KKR TOSS REPORT: টসে জিতল কলকাতা, গুজরাটের বিপক্ষে চমকে দেওয়া পরিবর্তন নাইট একাদশে !! 1

আইপিএল (IPL 2026) এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের লড়াই বর্তমানে জমে উঠেছে। তবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে মাঠে নেমেছে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane)। মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া তারা। অন্যদিকে গুজরাট বর্তমানে একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে শুভমান গিল‌ও (Shubman Gill) নতুন করে কৌশল সাজাচ্ছেন।

Read More: মাঠের মাঝেই হার্দিক-বুমরাহর তুমুল বচসা! হতবাক রোহিত শর্মা

IPL ম্যাচের সময়সূচি-

Ipl 2025
KKR vs GT | Image: Getty Images

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স

ম্যাচ: ২৫

তারিখ: ১৭/০৪/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

GT vs KKR Match Preview-

GT vs KKR TOSS REPORT: টসে জিতল কলকাতা, গুজরাটের বিপক্ষে চমকে দেওয়া পরিবর্তন নাইট একাদশে !! 2
KKR vs GT | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলে ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। একমাত্র পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। শেষ ম্যাচে নাইট বাহিনী ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে ১৯২ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নাইট বাহিনী। সুনিল নারিনকে (Sunil Narine) ওপেনার হিসেবে পাঠানো হলেও ছবিটা বদলায়নি। ফিন অ্যালেন (Finn Allen) থেকে রিঙ্কু সিং (Rinku Singh), ক্যামেরন গ্ৰিন (Cameron Green) সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন।

অন্যদিকে গুজরাট টাইটান্স ৪ ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয় তুলে নিয়ে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে। শেষ ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে বল হাতে জ্বলে উঠেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prashid Krisna)। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জস বাটলার (Jos Buttler) এবং শুভমান গিলের (Shubman Gill) দুরন্ত ব্যাটিং’এ ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স। উল্লেখ্য এখনও পর্যন্ত গুজরাট এবং কলকাতা ৫ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে নাইট বাহিনী ১ টি ম্যাচে এবং জিটি ৩ টি ম্যাচে জয়লাভ করেছে। ১ টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা

GT’এর একাদশ-

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, অশোক শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা

ইমপ্যাক্ট প্লেয়ার- মানব সুতার, শাহরুখ খান, জেসন হোল্ডার, কুলোয়ান্ত খেজরোলিয়া, অনুজ রাওয়াত

KKR’এর একাদশ-

আজিঙ্কা রাহানে (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটকিপার), ক্যামেরন গ্ৰিন, অঙ্গকৃষ রঘুবংশী‌‌, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী, রোভমান পাওয়েল, বৈভব অরোরা,

ইমপ্যাক্ট প্লেয়ার- ফিন অ্যালেন, মনীশ পান্ডে, তেজস্বী দাহিয়া, নবদীপ সাইনি, বরুণ চক্রবর্তী

Read Also: KKR ছাড়লেই সুপারস্টার! শাকিব থেকে সূর্য—ভুলের মাশুল দিচ্ছে নাইট শিবির

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *