ব্যাটে রান নেই সূর্যকুমারের, ধারাবাহিকভাবে ব্যর্থ এই তারকা ছাঁটাই করছে BCCI !! 1

এই বছর আইপিএলের (IPL 2026) তারুণ্যের জয়গান প্রায় ক্রিকেট মহলকে আচ্ছন্ন করছে। প্রতিটি ম্যাচে কোনো না কোনো তরুণ প্রতিভাবান ক্রিকেটার বল বা ব্যাট হাতে জ্বলে উঠে দলকে জয় এনে দিচ্ছেন। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) থেকে সাকিব হুসেনকে (Sakib Hussain) নিয়ে উচ্ছ্বাসিত ক্রিকেট ভক্তরা। এর সঙ্গেই প্রতিটি ক্রিকেটারের ওপর বিসিসিআই (BCCI) নির্বাচকদের বিশেষ নজর রয়েছে। অভিজ্ঞ তারকাদের নিয়েও টুর্নামেন্টের পর সিদ্ধান্ত নেবেন তারা। এর মধ্যেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছেন। এবার তিনি জাতীয় দল থেকেও বাদ পড়তে চলেছেন বলে খবর সামনে এল।

Read More: “৫ ছক্কার গল্প পুরনো হয়ে…” রিঙ্কু সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রীকান্তের !!

ধারাবাহিকভাবে ব্যর্থ সূর্যকুমার-

IND VS USA
Suryakumar Yadav | Image: Getty Images

এই বছর ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) চাম্পিয়ান হয়ে ট্রফি জয় করেছে। দলকে সামনে থেকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু তিনি ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি। সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে করেছিলেন মাত্র ১১ রান। এছাড়া ফাইনালে খাতাই খুলতে পারেননি। ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ২৪২ রান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সূর্যকুমার বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েছিলেন।

মনে করা হচ্ছিল তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে কামব্যাক করবেন। কিন্তু এখনও এই টুর্নামেন্টে তাকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা যায়নি। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ১৬ রান। পরবর্তী ম্যাচে দিল্লির বিপক্ষে অর্ধশতরান করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে করেন মাত্র ৬ রান এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে করেন ৩৩ রান।

বাদ পড়ছেন সূর্যকুমার-

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্স গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে। এই ম্যাচেও গুরুত্বপূর্ণ সময় ব্যাট করতে নেমে খাতাই খুলতে পারেননি সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই তার দিকে জাতীয় নির্বাচকদের কড়া নজর রয়েছে। বর্তমানে এই তারকা ব্যাটসম্যানের বয়স ৩৫ বছর। এর সঙ্গেই ধারাবাহিকভাবে রান না পাওয়ায় তরুণ ক্রিকেটারদের দিকে ঝুঁকছে বিসিসিআই। সূত্র অনুযায়ী সম্প্রতি এমনই খবর সামনে এসেছে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই নতুন করে দল গোছানোর প্রাথমিক কাজে নেমে পড়েছে ভারতীয় বোর্ড। অসংখ্য তরুণ প্রতিভাবান ইতিমধ্যে তাদের নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন‌। টপ অর্ডারে এইরকম নতুন মুখকে জাতীয় দলে তুলে আনতে চাইছেন নির্বাচকরা। ফলে আর সূর্যকুমারকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে ১৩৮ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ২২৮৮ রান সংগ্রহ করেছেন।

Read Also: IPL 2026 চলাকালীন হঠাৎ অবসর! আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন এই তারকা ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *