উড়ন্ত শ্রেয়সের দুরন্ত ক্যাচে স্তব্ধ ওয়ানখেরে, চক্ষু চড়কগাছ রোহিত-সূর্যের !! 1

আজ মুম্বাইয়ের ওয়ানখেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২৬-এর (IPL 2026) ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস লড়াইয়ে এক নজরকাড়া মুহূর্ত উপহার দিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। হার্দিক পান্ডিয়ার হাঁকানো সোজা বলে একটি ছক্কা আটকাতে ও তাকে আউট করতে তিনি লং-অন থেকে দৌড়ে এসে শূন্যে ভেসে এক অসাধারণ ক্যাচ ধরেন -যেটি নিমেষের মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। মার্কো জ্যানসেনের করা ১৮তম ওভারের তৃতীয় বলে টেনিস বল শট হাঁকান হার্দিক।

শেষের দিকে মুম্বাই দলের ব্যাটসম্যানরা দ্রুত রান তুলছিল এবং সেই রান তোলার গুরুদায়িত্ব তুলে নেন ক্যাপ্টেন হার্দিক। তবে সেই ছক্কার মাঝে ছিলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স দুর্দান্ত অ্যাথলেটিক দক্ষতা দেখিয়ে ক্যাচটি সম্পূর্ণ করেন। ক্যাচটি ধরার পর তিনি সেটিকে সঙ্গীর দিকে ছুঁড়ে দেন, এবং রিপ্লেতে দেখা যায় তিনি সঠিক সময়ে বলটি রিলিজ করেছেন। ক্যাচ সম্পূর্ণ হওয়ার পর তিনি দর্শকদের উদ্দেশে হাততালি দিতে ইশারা করেন, যা মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলে।

এই ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্স (MI) কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ায় কুইন্টন ডি ককের (Quinton De Kock)  দুর্দান্ত শতরান এবং নমন ধীরের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে। শুরুতেই বিপাকে পড়ে মুম্বাই মাত্র তিন ওভারে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ঠিক সেই সময়ে রোহিত শর্মার বদলি হিসেবে নামা ডি কক দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। অভিজ্ঞ এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ৬০ বলে অপরাজিত ১১২ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। শ্রেয়সের ক্যাচটি দেখে একেবারে অবাক হয়ে যান রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব দুজনেই।

দেখেনিন ভিডিও

Read Also: “বা&লের ৩৬০ ডিগ্রি প্লেয়ার…” পাঞ্জাবের বিরুদ্ধে গোল্ডেন ডাক সূর্যকুমার যাদব, সমাজ মাধ্যমে ব্যাপক ট্রোলড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *