"আসল ধুরন্ধরের কামব্যাক..", ডি ককের শতরানে মুম্বাইয়ের বিশাল লক্ষ্যমাত্রা, PBKS'কে নিয়ে ক্লাস ভক্তদের !! 1

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) মাঠে নেমেছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে। ম্যাচে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত বেছে নেন। প্রথম ইনিংসে ইন্ডিয়ান্সের হয়ে টপ অর্ডার আজ‌ও বিপর্যয়ের মুখে পড়ে। চাপের মুখে দাঁড়িয়ে সুযোগ পেয়ে দলের হয়ে হাল ধরেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। তার সঙ্গে জ্বলে ওঠেন নমন ধীর (Naman Dhir)। ডি ককের বিধ্বংসী শতরানে ভর করে শেষ পর্যন্ত বিশাল লক্ষ্যমাত্রা দিল মুম্বাই।

Read More: “৫ ছক্কার গল্প পুরনো হয়ে…” রিঙ্কু সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রীকান্তের !!

বিশাল লক্ষ্যমাত্রা দিল মুম্বাই-

"আসল ধুরন্ধরের কামব্যাক..", ডি ককের শতরানে মুম্বাইয়ের বিশাল লক্ষ্যমাত্রা, PBKS'কে নিয়ে ক্লাস ভক্তদের !! 2
MI vs PBKS | Image: Getty Images

আজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন কুইন্টন ডি কক এবং র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton)। আজ‌ও দলের হয়ে সম্পূর্ণ ব্যর্থ হন র‌্যায়ান। তিনি ৮ বলে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন।‌ এরপর ৩ নম্বরে ব্যাট করতে নেমে বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন সূর্যকুমার যাদব‌ও (Suryakumar Yadav)। এই অভিজ্ঞ তারকা খাতাই খুলতে পারেননি। এইরকম পরিস্থিতিতে দলের হয়ে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন কুইন্টন ডি কক এবং নমন ধীর‌।

ধীরে ধীরে তারা পাঞ্জাবের বোলারদের ওপর প্রভাব বিস্তার করতে থাকেন। ৬৮ বলে ১২২ রানের পার্টনারশিপ গড়েন তারা। ৩১ বলে ৫০ করেন নমন ধীর। ৩ টি ছক্কা এবং ৩ টি চার হাঁকান তিনি। অন্যদিকে মরসুমের দ্বিতীয় শতরান হাঁকান কুইন্টন ডি কক। তিনি ৬০ বলে ১১২ রানে অপরাজিত থাকেন‌। এছাড়াও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ১৪ রান এবং তিলক ৮ রান করেন। ফলে প্রথম ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে।

উল্লেখ্য পাঞ্জাবের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন কুইন্টন ডি কক। আর‌ও আগে তার সুযোগ পাওয়া উচিত ছিল।” বলে জানাচ্ছেন অনেকে। “নমন ধীর আজ নিজেকে প্রমাণ করেছেন। সূর্যকুমার ফালতু ক্রিকেটার। ওকে এখুনি বাদ দেওয়া হোক।”, বলেও কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: IPL 2026 চলাকালীন হঠাৎ অবসর! আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন এই তারকা ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *