ধোনির পর আরও বড় আঘাত! চোটে ছিটকে গেলেন CSK-এর এই তারকা পেসার 1

IPL 2026: আইপিএল ২০২৬’এর মৌসুম বেশ জমে উঠেছে। তবে এই মৌসুমে একেরপর এক চোটের গল্প যেন দলগুলোকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে এবং নতুন কিছু ভাবতে বাধ্য করছে। মৌসুমের শুরুটা একেবারেই ভালো করেনি চেন্নাই সুপার কিংস। শুরুতেই হারের হ্যাটট্রিক দিয়ে অভিযান শুরু হয়েছিল সিএসকের। এরপর পরের দুই ম্যাচে জয় ছিনিয়ে নেয় চেন্নাই ব্রিগেড। তবে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস কারণ চোটের কারণে মরসুম শেষ তারকা পেসারেরর। মৌসুম শুরুর আগে এমএস ধোনি চোট পাওয়ার কারণে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে এবার গুরুতর চোট পেয়ে আহত খলিল আহমেদ (Khaleel Ahmed)।

Read More: IPL 2026 চলাকালীন হঠাৎ অবসর! আবেগঘন পোস্টে ভক্তদের চমকে দিলেন এই তারকা ক্রিকেটার

গুরুত্বপূর্ণ সময়ে চোটে ছিটকে গেলেন খলিল

Ipl
Khaleel Ahmed | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎই এই চোট পান খলিল। ম্যাচের মাঝখানে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ই বোঝা গিয়েছিল, সমস্যা গুরুতর। পরে মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয় যে তাঁর কোয়াড্রিসেপস মাংসপেশিতে বড় ধরনের চোট লেগেছে। ফলে দ্রুত ফেরা সম্ভব নয়। টিম ম্যানেজমেন্টও স্পষ্ট জানিয়ে দেয়, এই মরসুমে আর তাঁকে পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে চেন্নাইয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নতুন করে বোলিং আক্রমণ সাজানো।

খলিল মূলত নতুন বলে আক্রমণের জন্য ব্যবহৃত হতেন, যেখানে তিনি সুইং করিয়ে দ্রুত উইকেট তুলে নিতে পারতেন। তাঁর আইপিএল ক্যারিয়ারও বেশ উল্লেখযোগ্য। ২০১৮ সালে আইপিএল অভিষেকের পর থেকে ৭৬ ম্যাচে ৯১ উইকেট। চলতি মরসুমে তাঁর পরিসংখ্যান খুব বড় মাপের না হলেও তাকে ছাড়া চেন্নাই দলকে সমস্যায় দেখতে পাওয়া যাবে। তাঁর অনুপস্থিতিতে চেন্নাইয়ের সামনে একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মৌসুম শুরুর আগে নাথন এলিস ছিটকে গিয়েছেন এবং এবার খলিল পুরো মৌসুম থেকে ছিটকে যেতেই বেশ সমস্যায় পড়বে দল।

Read Also: “রাজনীতি ঢুকিয়ে মুস্তাফিজের মতন…” বিশ্ব ক্রিকেটে BCCI-র দাপট নিয়ে তোপ উইজডেনের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *