IPL 2026: আইপিএল ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স দল। আজকের ম্যাচে টস জেতেন RCB দলের অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। প্রথমে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে তোলে ১৪৬ রান। LSG’এর হয়ে মিচেল মার্শ ৩২ বলে ৪০ রান করেন। পাশাপাশি, আয়ুষ বাদোনি ২৪ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং মুকুল চৌধুরী ২৮ বলে ৩৯ রান করে দলকে কিছুটা ভরসা দেন।
৫ উইকেটে জয় পেল RCB

দলের বাঁকি ব্যাটসম্যানরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের মধ্যে রাসিখ সালাম দার ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন। ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট নেন, জশ হ্যাজলউড একটি উইকেট পান এবং ক্রুনাল পাণ্ডিয়া ২টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে সহজেই ম্যাচ জিতে নেয়। শুরুতে ফিল সল্ট দ্রুত আউট হলেও বিরাট কোহলি দারুণ ইনিংস খেলেন। তিনি ৩৪ বলে ৪৯ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। দেবদত্ত পাডিক্কাল বড় রান করতে না পারলেও অধিনায়ক রজত পাটিদার ১৩ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন।উইকেটকিপার জিতেশ শর্মা কঠিন সময়ে মাত্র ৯ বলে ২৩ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষদিকে টিম ডেভিড ও রোমারিও শেফার্ড দুজনেই অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। লখনউয়ের হয়ে প্রিন্স যাদব ৩টি এবং আভেশ খান ২টি উইকেট নেন। ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে আরসিবি। দলের দাপুটে পারফরম্যান্স- এর পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
এক ভক্ত লিখেছেন, “আরসিবিকে দেখে মনে হচ্ছে ওরা আবার ট্রফি নেবে।” এক ভক্ত লিখেছেন, “যখন স্কুলে পড়তাম তখন থেকেই দেখছি কোহলি অরেঞ্জ ক্যাপ জিতছে।” এক ভক্ত লিখেছেন, “লখনৌকে আইপিএল খেলার কোনো প্রয়োজন নেই।” আর এক ভক্ত লিখেছেন, “গোয়েঙ্কা আজ হয়তো সবার ক্লাস নেবেন।”
দেখেনিন টুইট
Long way to go still but tough to look beyond #RCB at this stage.
— Harsha Bhogle (@bhogleharsha) April 15, 2026
Owning the orange cap in the era of Suryavanshi, Ishan Kishan, Abhishek Sharma, Sanju Samson, Shreyas Iyers and Patidars 🙇🏼♂️ pic.twitter.com/dECCaRoomT
— Dinda Academy (@academy_dinda) April 15, 2026
Bromance so goated that now they are even twinning the scores😂🔥 pic.twitter.com/s5dqo6aiMA
— Pari (@BluntIndianGal) April 15, 2026
974, 974 dimaag me hai na… pic.twitter.com/mVxZyphNS4
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 15, 2026
DhuranDhar 🦁 pic.twitter.com/3jqiZrj9rY
— VikramShelby (@MrVicky184) April 15, 2026